জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক বিতর্কের নিষ্পত্তি সংসদে চায় জামায়াত। অন্যথায় রাজপথে ফয়সালা হবে। তিনি আরও বলেন, ২১ জুন ১১ দলের জরুরি বৈঠক থেকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে জরুরি প্রেস ব্রিফিংয়ে জামায়াতের শীর্ষ এ নেতা এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে শনিবার (২০ জুন) খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর বিভাগীয় সমাবেশ উপলক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। মিয়া গোলাম পরওয়ার জানান, ২০ জুন দুপুর ২টায় অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ সফল করতে খুলনা বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, গ্রাম ও শহরে মাইকিং এবং লিফলেট বিতরণ করা হচ্ছে। সমাবেশে নারী ও পুরুষদের জন্য পৃথক স্থানের ব্যবস্থাও রাখা হয়েছে। আরিফুর রহমান/এসআর/জেআইএম

জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক বিতর্কের নিষ্পত্তি সংসদে চায় জামায়াত। অন্যথায় রাজপথে ফয়সালা হবে।

তিনি আরও বলেন, ২১ জুন ১১ দলের জরুরি বৈঠক থেকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে জরুরি প্রেস ব্রিফিংয়ে জামায়াতের শীর্ষ এ নেতা এসব কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে শনিবার (২০ জুন) খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর বিভাগীয় সমাবেশ উপলক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

মিয়া গোলাম পরওয়ার জানান, ২০ জুন দুপুর ২টায় অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ সফল করতে খুলনা বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, গ্রাম ও শহরে মাইকিং এবং লিফলেট বিতরণ করা হচ্ছে। সমাবেশে নারী ও পুরুষদের জন্য পৃথক স্থানের ব্যবস্থাও রাখা হয়েছে।

আরিফুর রহমান/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow