‘জুলাইয়ের পক্ষে আমরা আপসহীন’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাইয়ের পক্ষে আমরা আপসহীন। এখানে নমনীয়তার কোনো সুযোগ নেই। বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর দারুল খিলাফাহ মিলনায়তনে ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক অবস্থান, গণভোট, সংবিধান সংস্কার, ইসলামপন্থিদের ভূমিকা এবং সমকালীন রাজনৈতিক বাস্তবতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বইটিতে বিশ্লেষণ করা হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মামুনুল হক বলেন, আমরা কেন জুলাইয়ের পক্ষে ছিলাম, আছি এবং থাকতে হবে, সেটি বইয়ে ফুটিয়ে তোলা হয়েছে। জুলাই বিপ্লবের ওপর কওমি আলেম সমাজের অবদান ও আকাঙ্ক্ষাকে আমাদেরই কিছু মানুষের মাধ্যমে দুর্বল করার যে অপচেষ্টা চলছে, তার প্রতি আমরা চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করছি। তিনি আরও বলেন, বিগত নির্বাচনে বিএনপির সঙ্গে আমাদের জোট না হওয়ার সবচেয়ে শক্তিশালী কারণ ছিল জুলাইয়ের বিরুদ্ধে তাদের অবস্থান। তারা কোনোভাবেই চায় না জুলাই প্রতিষ্ঠা পাক। অনুষ্ঠানে অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ম

‘জুলাইয়ের পক্ষে আমরা আপসহীন’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাইয়ের পক্ষে আমরা আপসহীন। এখানে নমনীয়তার কোনো সুযোগ নেই।

বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর দারুল খিলাফাহ মিলনায়তনে ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক অবস্থান, গণভোট, সংবিধান সংস্কার, ইসলামপন্থিদের ভূমিকা এবং সমকালীন রাজনৈতিক বাস্তবতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বইটিতে বিশ্লেষণ করা হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মামুনুল হক বলেন, আমরা কেন জুলাইয়ের পক্ষে ছিলাম, আছি এবং থাকতে হবে, সেটি বইয়ে ফুটিয়ে তোলা হয়েছে। জুলাই বিপ্লবের ওপর কওমি আলেম সমাজের অবদান ও আকাঙ্ক্ষাকে আমাদেরই কিছু মানুষের মাধ্যমে দুর্বল করার যে অপচেষ্টা চলছে, তার প্রতি আমরা চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, বিগত নির্বাচনে বিএনপির সঙ্গে আমাদের জোট না হওয়ার সবচেয়ে শক্তিশালী কারণ ছিল জুলাইয়ের বিরুদ্ধে তাদের অবস্থান। তারা কোনোভাবেই চায় না জুলাই প্রতিষ্ঠা পাক।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, জুলাইয়ের ইতিহাসকে পরিবর্তন করে ফেলা হচ্ছে। জুলাই জাদুঘরকে বিকৃত করে উদ্বোধন করা হয়েছে। এ জন্যই আমরা জুলাইকে যে যেভাবে দেখেছি, সেটি লিপিবদ্ধ করে রাখা দরকার।

অনুষ্ঠানে লেখক ও গবেষক মুসা আল হাফিজ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন, তাদের লিখিত বইগুলোর মধ্যে এই বইটি প্রথম সারিতে থাকবে। জুলাইয়ের যতগুলো পক্ষ রয়েছে, সবারই এই বইকে জুলাইয়ের টেক্সটবুক হিসেবে গ্রহণ করা উচিত।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট লেখক ও ইতিহাসবিদ মাওলানা মনযুর আহমাদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ।

মাওলানা আল আবিদ শাকেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমি, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা এনামুল হক মুসা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী, সহসভাপতি মাওলানা এহসানুল হক, জামিয়াতুত তারবিয়াহ আল ইসলামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা ইব্রাহিম জামিলসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow