জুলাইযোদ্ধা শাহিনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে আহত যুবক মো. শাহিনের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বর্তমানে রাজধানীর জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত বিশিষ্ট অর্থপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধা শাহিনকে দেখতে যান। ডা. আমানসহ অন্যরা শাহিনের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. সিরাজুস সালেহীন, নিটোর ড্যাবের প্রেসিডেন্ট ডা. শামসুল আলম, সেক্রেটারি ডা. শেখ আতিকুর রহমান সুজনসহ অন্যান্য চিকিৎসক ও সংশ্লিষ্টরা। ডা. আমান উল্লাহ জানান, দেশের বিভিন্ন স্থানে চিকিৎসাসেবা প্রয়োজন এমন ‘জুলাই যোদ্ধা’দের পাশে সরকার রয়েছে।  তিনি বলেন, আগামীকাল বুধবার (২২ এপ্রিল) সকালে পঙ্গু হাসপাতালে শাহিনের অস্ত্রোপচার করা হবে। এ জন্য দেশবাসীর কাছে তার সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে। উল্লেখ্

জুলাইযোদ্ধা শাহিনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে আহত যুবক মো. শাহিনের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বর্তমানে রাজধানীর জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত বিশিষ্ট অর্থপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধা শাহিনকে দেখতে যান। ডা. আমানসহ অন্যরা শাহিনের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. সিরাজুস সালেহীন, নিটোর ড্যাবের প্রেসিডেন্ট ডা. শামসুল আলম, সেক্রেটারি ডা. শেখ আতিকুর রহমান সুজনসহ অন্যান্য চিকিৎসক ও সংশ্লিষ্টরা। ডা. আমান উল্লাহ জানান, দেশের বিভিন্ন স্থানে চিকিৎসাসেবা প্রয়োজন এমন ‘জুলাই যোদ্ধা’দের পাশে সরকার রয়েছে।  তিনি বলেন, আগামীকাল বুধবার (২২ এপ্রিল) সকালে পঙ্গু হাসপাতালে শাহিনের অস্ত্রোপচার করা হবে। এ জন্য দেশবাসীর কাছে তার সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর থানার সামনে সংঘটিত ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হন মো. শাহিন। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে রাজধানীর শ্যামলী মাঠে অনুষ্ঠিত এক জনসভায় ক্রাচে ভর করে উপস্থিত হন তিনি। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ আহত শাহিনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow