জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী বিচার পরিচালনার ঘোষণা নতুন চিফ প্রসিকিউটরের
জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী বিচার পরিচালনার ঘোষণা দিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার দুপুর ২টায় ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী মামলায় অপরাধীদের সাজা নিশ্চিত করা হবে। তবে যারা নিরাপরাধ, তারা হয়রানির স্বীকার হবেন না। জুলাই শহীদের আকাঙ্ক্ষা অনুযায়ী বিচার কার্যক্রম পরচালনা করা হবে। এর আগে এদিন দুপুর ২টায় ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তাকে চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। একই সঙ্গে তাজুল ইসলামের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো। তিনি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর নিয়োগ পান।
জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী বিচার পরিচালনার ঘোষণা দিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার দুপুর ২টায় ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী মামলায় অপরাধীদের সাজা নিশ্চিত করা হবে। তবে যারা নিরাপরাধ, তারা হয়রানির স্বীকার হবেন না। জুলাই শহীদের আকাঙ্ক্ষা অনুযায়ী বিচার কার্যক্রম পরচালনা করা হবে।
এর আগে এদিন দুপুর ২টায় ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তাকে চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। একই সঙ্গে তাজুল ইসলামের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো। তিনি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর নিয়োগ পান।
What's Your Reaction?