জুলাইয়ের শক্তিকে ধারণ করেই বিএনপি সরকার গঠিত হয়েছে: মীর হেলাল
জুলাইয়ের শক্তিকে ধারণ করেই জনগণের ভোটে বিএনপি সরকার গঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে গণতান্ত্রিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ সই হয়েছে। বিএনপির নোট অব ডিসেন্টসহ সেই সনদের পূর্ণ বাস্তবায়নে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, আজকের এই আলোচনা সভা শোকের নয়, শক্তি সঞ্চয়ের। জুলাইয়ের শক্তিকে ধারণ করেই জনগণের ভোটে বিএনপি সরকার গঠিত হয়েছে। নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী সরকার এরইমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন উন্নয়ন ও মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও স্বাস্থ্যসেবার বিভিন্ন খাতে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, চট্টগ্রামের প্রথম জুলাই শহীদ ওয়াসিমের পরিচয় শুধু ছাত্রদলের সদস্য হিসেব
জুলাইয়ের শক্তিকে ধারণ করেই জনগণের ভোটে বিএনপি সরকার গঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে গণতান্ত্রিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ সই হয়েছে। বিএনপির নোট অব ডিসেন্টসহ সেই সনদের পূর্ণ বাস্তবায়নে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, আজকের এই আলোচনা সভা শোকের নয়, শক্তি সঞ্চয়ের। জুলাইয়ের শক্তিকে ধারণ করেই জনগণের ভোটে বিএনপি সরকার গঠিত হয়েছে। নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী সরকার এরইমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন উন্নয়ন ও মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও স্বাস্থ্যসেবার বিভিন্ন খাতে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রামের প্রথম জুলাই শহীদ ওয়াসিমের পরিচয় শুধু ছাত্রদলের সদস্য হিসেবে নয়, তিনি ছিলেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন সাহসী যোদ্ধা। প্রকৃত জুলাই যোদ্ধারা কখনো চেতনা নিয়ে ব্যবসা করেন না।
এ সময় সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সঠিক ইতিহাস সংরক্ষণে সরকার কাজ করছে। প্রকৃত শহীদ ও আহতদের নির্ভুল তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য (এমপি) আবু সুফিয়ান বলেন, জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করছে। তবে পলাতক স্বৈরাচারের অনুসারীরা নানা ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
আলোচনা সভায় হুম্মাম কাদের চৌধুরী এমপি বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতিকে নতুন পথ দেখিয়েছে। শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণে রাখবে।
সভায় সাঈদ আল নোমান তুর্য এমপি বলেন, শহীদ ওয়াসিমের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রাণিত করবে। একাত্তর আমাদের অস্তিত্ব, চব্বিশ আমাদের পাথেয়।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের ভূমিকার কথা তুলে ধরে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, জুলাই আন্দোলনের দিনগুলো যেমন সংগ্রামের, তেমনি শোকেরও।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়া উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এবং জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/এএমএ
What's Your Reaction?
