জুড়ীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

মৌলভীবাজারের জুড়ীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল হতে গরীব, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শাড়ী, থ্রী-পিস, হাজী রুমাল এবং নগদ অর্থ মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এসব মানবিক সহায়তা বিতরণ করেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি।জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এমপি নাসির উদ্দীন আহমেদ মিঠু'র সহধর্মিণী ফৌজিয়া আহমেদ, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি মাছুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জুড়ী ওসি মিনহাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, আব্দুল আলিম শেলু, সিরাজুল ইসলাম, সরফ উদ্দিন প্রমুখ। এছাড়াও এসময় উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জুড়ীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

মৌলভীবাজারের জুড়ীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল হতে গরীব, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শাড়ী, থ্রী-পিস, হাজী রুমাল এবং নগদ অর্থ মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এসব মানবিক সহায়তা বিতরণ করেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এমপি নাসির উদ্দীন আহমেদ মিঠু'র সহধর্মিণী ফৌজিয়া আহমেদ, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি মাছুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জুড়ী ওসি মিনহাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, আব্দুল আলিম শেলু, সিরাজুল ইসলাম, সরফ উদ্দিন প্রমুখ।

এছাড়াও এসময় উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow