জেগে থাকুক জাগো নিউজ আজীবন, শুভকামনা আশীষ খন্দকারের

‘প্রতিদিন ভোরে আমার ডিভাইস খুলেই জাগো নিউজ দেখতে পাই। তার সঙ্গে আমার পরিচিতি ঘটে শব্দে শব্দে। পূর্ণিমাণ নয়, পুনর্বাসন নয়, এক নতুন চেহারার এক জাগতিক পৃথিবীকে দেখতে চাই-এই মেটাভার্স ওয়ার্ল্ডে, অসীম পানে। পৃথিবী জেগেছে, তাই শব্দ জেগেছে-এখন ইথারে ইথারে। তাতেই আশ্রয় করে এগিয়ে যাচ্ছে জাগো নিউজ।’ জাগো নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন মন্তব্য করেছেন অভিনেতা ও নির্মাতা আশীষ খন্দকার। জাগো নিউজের জন্য শুভকামনা জানিয়ে তিনি আরও বলেন, ‘জাগো নিউজের সকল সাফল্য কামনা করি। জাগো নিউজের সঙ্গে জড়িত যে সব সাংবাদিক আছেন, যারা এতে দুহাত ভরে লিখছেন, তাদের সবাইকে শুভেচ্ছা। জেগে থাকুক জাগো নিউজ-আজীবন।’ ‘বস্তুনিষ্ঠ সংবাদের অনলাইন ঠিকানা’ স্লোগান নিয়ে ২০১৪ সালের ১০ মে যাত্রা শুরু করে জাগো নিউজ। প্রতিষ্ঠার পর থেকেই নির্ভীক, অনুসন্ধানী, তথ্যনির্ভর ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে জনপ্রিয় এই অনলাইন সংবাদমাধ্যম। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশ-বিদেশের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দ্রুততম সময়ে পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে জাগো নিউজ। রাজনীতি, অর্থনীতি, বিনোদন, খে

জেগে থাকুক জাগো নিউজ আজীবন, শুভকামনা আশীষ খন্দকারের

‘প্রতিদিন ভোরে আমার ডিভাইস খুলেই জাগো নিউজ দেখতে পাই। তার সঙ্গে আমার পরিচিতি ঘটে শব্দে শব্দে। পূর্ণিমাণ নয়, পুনর্বাসন নয়, এক নতুন চেহারার এক জাগতিক পৃথিবীকে দেখতে চাই-এই মেটাভার্স ওয়ার্ল্ডে, অসীম পানে। পৃথিবী জেগেছে, তাই শব্দ জেগেছে-এখন ইথারে ইথারে। তাতেই আশ্রয় করে এগিয়ে যাচ্ছে জাগো নিউজ।’ জাগো নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন মন্তব্য করেছেন অভিনেতা ও নির্মাতা আশীষ খন্দকার।

জাগো নিউজের জন্য শুভকামনা জানিয়ে তিনি আরও বলেন, ‘জাগো নিউজের সকল সাফল্য কামনা করি। জাগো নিউজের সঙ্গে জড়িত যে সব সাংবাদিক আছেন, যারা এতে দুহাত ভরে লিখছেন, তাদের সবাইকে শুভেচ্ছা। জেগে থাকুক জাগো নিউজ-আজীবন।’

‘বস্তুনিষ্ঠ সংবাদের অনলাইন ঠিকানা’ স্লোগান নিয়ে ২০১৪ সালের ১০ মে যাত্রা শুরু করে জাগো নিউজ। প্রতিষ্ঠার পর থেকেই নির্ভীক, অনুসন্ধানী, তথ্যনির্ভর ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে জনপ্রিয় এই অনলাইন সংবাদমাধ্যম।

আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশ-বিদেশের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দ্রুততম সময়ে পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে জাগো নিউজ। রাজনীতি, অর্থনীতি, বিনোদন, খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, কলাম ও বিশেষ প্রতিবেদনসহ নানা বিষয়ে নিয়মিত সংবাদ ও বিশ্লেষণ প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।

দেশের উদ্যমী ও মেধাবী তরুণ সাংবাদিকদের সমন্বয়ে গড়ে ওঠা জাগো নিউজের সংবাদকর্মী দল শুরু থেকেই পাঠকের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী মানুষের সঙ্গে সেতুবন্ধন তৈরি এবং অনলাইন সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়েও এগিয়ে চলছে সংবাদমাধ্যমটি।

আরও পড়ুন:
মৌসুমীকে বিয়ের অজানা গল্প জানিয়ে মাকে স্মরণ করলেন ওমর সানী 
নায়ক মান্না ও থালাপতি বিজয় একসঙ্গে, ভাইরাল ছবি নিয়ে তুমুল রহস্য 

জাগো নিউজের পথচলার এই বিশেষ দিনে বিভিন্ন অঙ্গনের মানুষের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন। সেই ধারাবাহিকতায় আশীষ খন্দকারের বক্তব্যেও উঠে এসেছে সংবাদমাধ্যমটির প্রতি আস্থা, ভালোবাসা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা।

এমআই/এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow