জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?
রাজধানী শহর ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। সোমবার (২৯ জুন) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিন- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কর্মসূচি সকাল ১০টায় মহাখালীর ব্র্যাক সেন্টারে GO-NGO Collaboration Framework Program-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শানে সাহাবা কনফারেন্স বিকেল ৩টায় সেগুনবাগিচার বিএমএ মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে শানে সাহাবা কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে দেশের শীর্ষ উলামায়ে কেরাম অংশ নেবেন। কৃষি উন্নয়নবিষয়ক সেমিনার সকাল ১১টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর থ্রিডি হলে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ‘কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রাজধানী শহর ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।
সোমবার (২৯ জুন) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিন-
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় মহাখালীর ব্র্যাক সেন্টারে GO-NGO Collaboration Framework Program-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শানে সাহাবা কনফারেন্স
বিকেল ৩টায় সেগুনবাগিচার বিএমএ মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে শানে সাহাবা কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে দেশের শীর্ষ উলামায়ে কেরাম অংশ নেবেন।
কৃষি উন্নয়নবিষয়ক সেমিনার
সকাল ১১টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর থ্রিডি হলে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ‘কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
What's Your Reaction?