পুরান ঢাকায় তাজিয়া মিছিল থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা 

পুরান ঢাকার সূত্রাপুরে পবিত্র আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার পর বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে এ ঘটনা ঘটে। নিহত তরুণের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় ওই যুবক/ছবি: সংগৃহীত তিনি বলেন, ওই যুবক তাজিয়া মিছিলের সঙ্গেই ছিলেন। কয়েকজন মিলে ধাওয়া দিয়ে তাকে মিছিলের বাইরে নিয়ে যায়। পরে নির্মাণাধীন একটি ভবনের নিচে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ওই যুবক। আরও পড়ুন মধ্যরাতে হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা ওসি বলেন, নিহতের পরিচয় শনাক্ত এবং হামলায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে তাজিয়া মিছিলের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর। তিনি জানান, ওই যুবককে একটি নির্মাণাধীন ভবনের নিচে কোপানো হয়েছে। হত্

পুরান ঢাকায় তাজিয়া মিছিল থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা 

পুরান ঢাকার সূত্রাপুরে পবিত্র আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার পর বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে এ ঘটনা ঘটে। নিহত তরুণের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

jagonews24ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় ওই যুবক/ছবি: সংগৃহীত

তিনি বলেন, ওই যুবক তাজিয়া মিছিলের সঙ্গেই ছিলেন। কয়েকজন মিলে ধাওয়া দিয়ে তাকে মিছিলের বাইরে নিয়ে যায়। পরে নির্মাণাধীন একটি ভবনের নিচে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ওই যুবক।

ওসি বলেন, নিহতের পরিচয় শনাক্ত এবং হামলায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে তাজিয়া মিছিলের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর।

তিনি জানান, ওই যুবককে একটি নির্মাণাধীন ভবনের নিচে কোপানো হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ ও হামলাকারীদের পরিচয় উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

টিটি/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow