জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ৮
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে তেজগাঁও বিভাগের পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারে জড়িত সন্দেহে ৮ জনকে আটক করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় মাদক উদ্ধার করা হয় এবং মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানায়, আসন্ন ঈদকে সামনে রেখে মাদক কারবারিদের তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কায় এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিতভাবেই এ অভিযান অব্যাহত থাকবে। মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা বলেন, অভিযানে সরকার ও ডিএমপির সার্বিক সহযোগিতা ছিল। তিনি আরও জানান, গত বছরের তুলনায় চলতি রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ আরও কার্যকর ভূমিকা পালন করছে।
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে তেজগাঁও বিভাগের পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারে জড়িত সন্দেহে ৮ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় মাদক উদ্ধার করা হয় এবং মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আসন্ন ঈদকে সামনে রেখে মাদক কারবারিদের তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কায় এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিতভাবেই এ অভিযান অব্যাহত থাকবে।
মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা বলেন, অভিযানে সরকার ও ডিএমপির সার্বিক সহযোগিতা ছিল। তিনি আরও জানান, গত বছরের তুলনায় চলতি রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ আরও কার্যকর ভূমিকা পালন করছে।
What's Your Reaction?