‘জৈব সার ব্যবহারে গুরুত্ব দিতে হবে’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, ‘সবাই নিরাপদ খাবার পেতে চায়। এজন্য কৃষকদের মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার থেকে বিরত থেকে জৈব সার ব্যবহারে গুরুত্ব দিতে হবে।’ সোমবার (৪ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তানজিলা তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন— পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায় (রংপুর অঞ্চল) এবং ডিএইর অতিরিক্ত উপপরিচালক (শস্য) মেহেদী হাসান। কৃষি সম্প্রসারণ অফিসার মো. মাইদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মোছা. সাইফুন্নাহার সাথী।   

‘জৈব সার ব্যবহারে গুরুত্ব দিতে হবে’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, ‘সবাই নিরাপদ খাবার পেতে চায়। এজন্য কৃষকদের মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার থেকে বিরত থেকে জৈব সার ব্যবহারে গুরুত্ব দিতে হবে।’

সোমবার (৪ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তানজিলা তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি ছিলেন— পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায় (রংপুর অঞ্চল) এবং ডিএইর অতিরিক্ত উপপরিচালক (শস্য) মেহেদী হাসান।

কৃষি সম্প্রসারণ অফিসার মো. মাইদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মোছা. সাইফুন্নাহার সাথী। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow