জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে। সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ বৃদ্ধি করতে টিআইবির ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এবার সিলেটে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সাংবাদিকরা প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান ব্যবহার করে, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবেন।
শনিবার (২৫ জুলাই) সকালে সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় হোটেল ক্রাউন পার্কের হলরুমে অনুসন্ধানী প্রতিবেদন এবং ডেটা সাংবাদিকতা বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
টিআইবির প্রশিক্ষণ কর্মশালার সিলেট বিভাগের চার জেলা থেকে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের ৪১ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের প্রথম অধিবেশনে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল-পদ্ধতি, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণসহ পুরো প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন অনুসন্ধানী সাংবাদিক ও প্রশিক্ষক মোহা. বদরুদ্দোজা। পরে ডেটা সাংবাদিকতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন টিআইবির আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি বিশেষভাবে সরকারি ক্র
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে। সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ বৃদ্ধি করতে টিআইবির ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এবার সিলেটে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সাংবাদিকরা প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান ব্যবহার করে, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবেন।
শনিবার (২৫ জুলাই) সকালে সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় হোটেল ক্রাউন পার্কের হলরুমে অনুসন্ধানী প্রতিবেদন এবং ডেটা সাংবাদিকতা বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
টিআইবির প্রশিক্ষণ কর্মশালার সিলেট বিভাগের চার জেলা থেকে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের ৪১ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের প্রথম অধিবেশনে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল-পদ্ধতি, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণসহ পুরো প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন অনুসন্ধানী সাংবাদিক ও প্রশিক্ষক মোহা. বদরুদ্দোজা। পরে ডেটা সাংবাদিকতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন টিআইবির আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি বিশেষভাবে সরকারি ক্রয়ে দুর্নীতি-অনিয়ম উদ্ঘাটনসহ উন্মুক্ত ডেটা ব্যবহার করে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
শেষ অধিবেশনে ডেটা সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই ব্যবহারের পদ্ধতি এবং সঠিকভাবে এআই ব্যবহার করে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য তথ্য সংগ্রহ, ডেটা বিশ্লেষণ ও ভিজুয়ালাইজেশন বিষয়ে বিশদ আলোচনা করেন টিআইবির অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর (ডেটা ভিজুয়ালাইজেশন) রিফাত রহমান।
প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ড. ইফতেখারুজ্জামান। পরবর্তীতে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
টিআইবির উপসমন্বয়কারী জাফর সাদিকের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিআইবির আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর রিফাত রহমান এবং অ্যাসিস্ট্যান্ট সমন্বয়কারী সাইমুম মৌসুমী বৃষ্টি।