জ্বালানি তেল মজুতের তথ্য পেলে ব্যবস্থা : অনিন্দ্য ইসলাম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, চোরাইভাবে জ্বালানি তেল সরবরাহ, ক্রয়-বিক্রয় কিংবা মজুতের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের গোদসাইল এসও এলাকায় অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ডিপোতে আকস্মিক পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী ডিপোর সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি জ্বালানি তেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তেল সরবরাহ প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতা রয়েছে কি না তা জানতে চান প্রতিমন্ত্রী। একইসঙ্গে জ্বালানি তেলের অবৈধ লেনদেন বন্ধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেন। এলাকার বাসিন্দা নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম বলেন, প্রতিমন্ত্রী হঠাৎ মেঘনা জ্বালানি তেল ডিপো পরিদর্শনে আসেন। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যাই। ডিপোর কর্মকর্তা-কর্মচার
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, চোরাইভাবে জ্বালানি তেল সরবরাহ, ক্রয়-বিক্রয় কিংবা মজুতের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের গোদসাইল এসও এলাকায় অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ডিপোতে আকস্মিক পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী ডিপোর সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি জ্বালানি তেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তেল সরবরাহ প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতা রয়েছে কি না তা জানতে চান প্রতিমন্ত্রী। একইসঙ্গে জ্বালানি তেলের অবৈধ লেনদেন বন্ধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেন।
এলাকার বাসিন্দা নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম বলেন, প্রতিমন্ত্রী হঠাৎ মেঘনা জ্বালানি তেল ডিপো পরিদর্শনে আসেন। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যাই। ডিপোর কর্মকর্তা-কর্মচারী ও তেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের দিক নির্দেশনার পাশাপাশি সংকট সৃষ্টি কিংবা অনিয়মে জড়িত না হওয়ার জন্য কঠোর হুঁশিয়ারি দেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, প্রতিমন্ত্রী আকস্মিক মেঘনা ডিপো পরিদর্শন করেছেন। জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
What's Your Reaction?