জ্বালানি তেলের দাম নিয়ে দুঃসংবাদ দিল পাকিস্তান
জ্বালানি তেলের দাম নিয়ে দুঃসংবাদ দিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই সপ্তাহের জন্য দেশে পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়তে পারে। শিল্পখাত সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সূত্র জানিয়েছে, পেট্রোলের দাম লিটারপ্রতি ৪ টাকা ৩৯ পয়সা বাড়তে পারে। প্রস্তাব অনুমোদিত হলে বর্তমান ২৫৩ টাকা ১৭ পয়সা থেকে বেড়ে তা হবে ২৫৭ টাকা ৫৬ পয়সা। অন্যদিকে, হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম লিটারপ্রতি ৫ টাকা ৪০ পয়সা বাড়িয়ে ২৬৮ টাকা ৩৮ পয়সা থেকে ২৭৩ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হতে পারে। এছাড়া কেরোসিনের দাম লিটারপ্রতি ৪ টাকা পর্যন্ত বাড়তে পারে। লাইট-ডিজেলের (এলডিও) দামও লিটারপ্রতি ৬ টাকা ৫৫ পয়সা বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের তেল ও গ্যাস রেগুলেটরি অথোরিটি (ওগ্রা) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অর্থ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এর আগে ৩১ জানুয়ারি সরকার হাই-স্পিড ডিজেলের দাম লিটারপ্রতি ১১ টাকা ৩০ পয়সা বাড়িনো হয়েছিল। তবে ওই সময়ে পেট্রোলের দা
জ্বালানি তেলের দাম নিয়ে দুঃসংবাদ দিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই সপ্তাহের জন্য দেশে পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়তে পারে। শিল্পখাত সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র জানিয়েছে, পেট্রোলের দাম লিটারপ্রতি ৪ টাকা ৩৯ পয়সা বাড়তে পারে। প্রস্তাব অনুমোদিত হলে বর্তমান ২৫৩ টাকা ১৭ পয়সা থেকে বেড়ে তা হবে ২৫৭ টাকা ৫৬ পয়সা।
অন্যদিকে, হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম লিটারপ্রতি ৫ টাকা ৪০ পয়সা বাড়িয়ে ২৬৮ টাকা ৩৮ পয়সা থেকে ২৭৩ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হতে পারে।
এছাড়া কেরোসিনের দাম লিটারপ্রতি ৪ টাকা পর্যন্ত বাড়তে পারে। লাইট-ডিজেলের (এলডিও) দামও লিটারপ্রতি ৬ টাকা ৫৫ পয়সা বাড়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের তেল ও গ্যাস রেগুলেটরি অথোরিটি (ওগ্রা) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অর্থ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
এর আগে ৩১ জানুয়ারি সরকার হাই-স্পিড ডিজেলের দাম লিটারপ্রতি ১১ টাকা ৩০ পয়সা বাড়িনো হয়েছিল। তবে ওই সময়ে পেট্রোলের দাম অপরিবর্তিত রাখা হয়।
পেট্রোল মূলত ছোট যানবাহন, রিকশা ও মোটরসাইকেলে ব্যবহৃত হয়। ফলে জ্বালানির দাম বৃদ্ধি মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বাজেটে বড় প্রভাব ফেলে, যারা দৈনন্দিন যাতায়াতে পেট্রোলের ওপর নির্ভরশীল। অন্যদিকে, পরিবহন খাতের বড় অংশ হাই-স্পিড ডিজেলের ওপর নির্ভরশীল। ভারী পণ্যবাহী যান, ট্রাক, বাস, ট্রেন এবং কৃষি যন্ত্রপাতি—যেমন ট্রাক্টর, টিউবওয়েল ও থ্রেশারে এই জ্বালানি ব্যবহৃত হয়।
ডিজেলের দাম বৃদ্ধি সাধারণত মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলে। কারণ পণ্য পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় সবজি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামও বৃদ্ধি পায়।
What's Your Reaction?