জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মালয়েশিয়ার আগাম প্রস্তুতি

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে সম্ভাব্য অর্থনৈতিক ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি মূল্যায়নে মালয়েশিয়া সরকার একটি বিশেষ কমিটি গঠন করছে। বুধবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম জানান, এই কমিটি দেশের অর্থনীতি ও জ্বালানি খাতে সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করে সরকারকে নিয়মিত হালনাগাদ তথ্য দেবে। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা জরুরি হয়ে পড়েছে। এ কারণে গঠিত বিশেষ কমিটি প্রতিদিন অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করবে এবং সম্ভাব্য ঝুঁকি ও করণীয় সম্পর্কে সরকারকে অবহিত করবে। কমিটির নেতৃত্ব দেবেন অর্থমন্ত্রী–২ দাতুক সেরি আমির হামজাহ আজিজান। এতে অর্থনীতি মন্ত্রীসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। বিভিন্ন খাতের তথ্য বিশ্লেষণ করে এই কমিটি অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং বাজার পরিস্থিতির ওপর সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করবে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও মালয়েশিয়ার জ্বালানি সরবরাহ বর্তমানে স্থিতিশীল রয়েছে। দেশের জন্য পেট

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মালয়েশিয়ার আগাম প্রস্তুতি

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে সম্ভাব্য অর্থনৈতিক ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি মূল্যায়নে মালয়েশিয়া সরকার একটি বিশেষ কমিটি গঠন করছে।

বুধবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম জানান, এই কমিটি দেশের অর্থনীতি ও জ্বালানি খাতে সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করে সরকারকে নিয়মিত হালনাগাদ তথ্য দেবে।

প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা জরুরি হয়ে পড়েছে। এ কারণে গঠিত বিশেষ কমিটি প্রতিদিন অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করবে এবং সম্ভাব্য ঝুঁকি ও করণীয় সম্পর্কে সরকারকে অবহিত করবে।

কমিটির নেতৃত্ব দেবেন অর্থমন্ত্রী–২ দাতুক সেরি আমির হামজাহ আজিজান। এতে অর্থনীতি মন্ত্রীসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। বিভিন্ন খাতের তথ্য বিশ্লেষণ করে এই কমিটি অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং বাজার পরিস্থিতির ওপর সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করবে।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও মালয়েশিয়ার জ্বালানি সরবরাহ বর্তমানে স্থিতিশীল রয়েছে। দেশের জন্য পেট্রোলিয়াম পণ্যের মজুত অন্তত মে ২০২৬ পর্যন্ত পর্যাপ্ত আছে। পাশাপাশি সরকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে, যেন দেশের জনগণের স্বার্থ রক্ষা করা যায় এবং জাতীয় অর্থনীতির স্থিতিশীলতা বজায় থাকে।

এদিকে মাদানি সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী দাতুক ফাহমি ফাদজিল জানান, প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ কমিটি বৃহস্পতিবার থেকেই সক্রিয়ভাবে কাজ শুরু করবে। কমিটি অর্থনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য প্রভাব মূল্যায়নে নিয়মিত বৈঠক করবে।

তিনি আরও বলেন, কমিটির প্রাথমিক মূল্যায়ন ও সুপারিশ আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য বিশেষ মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে। সেই বৈঠকে বর্তমান পরিস্থিতির আলোকে সরকারের সম্ভাব্য পদক্ষেপ ও নীতিগত সিদ্ধান্ত নির্ধারণ করা হবে।

সরকারের আশা, এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব হবে এবং দেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যাবে।

এমআরএম/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow