‎জ্বালানি সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় নবায়নযোগ্য জ্বালানি

কক্সবাজারের পেকুয়ায় "যুদ্ধ থামাও পৃথিবী বাঁচাও" এই প্রতিপাদ্যে জীবাশ্ম জ্বালানি বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায় পেকুয়া উপজেলার মগনামা সাবমেরিন নৌ ঘাঁটি সড়কে পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা, লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতি ও উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) পেকুয়া উপজেলা কো-অর্ডিনেটর দেলওয়ার হোসাইন, লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির সহ আহবায়ক এম আজম উদ্দিন, পেকুয়া বাজার দোকান মালিক সমিতির সহ সভাপতি আবদুল্লাহ আল মোবাশ্বের মানিক, লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির রাজাখালী ইউনিয়ন সভাপতি সভাপতি আবদুল হালিম। ‎ এসময় বক্তৃতা বলেন, জ্বালানি সংকট শুধু একটি দেশের সমস্যা নয়, এটি পুরো বিশ্বের জন্য বড় ধরনের সংকট। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে। যুদ্ধের কারণে জ্বালানির যে সংকট সৃষ্টি হয়েছে তা দিন দিন বাড়তেই থাকবে। এ সংকট থেকে উত্তরণে একমাত্র উপায় নবায়নযোগ্য জ্বালানি। ‎বক্তারা বলেন- বর্তমান বিশ্বে যুদ্ধ পরিস্থিতির কা

‎জ্বালানি সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় নবায়নযোগ্য জ্বালানি

কক্সবাজারের পেকুয়ায় "যুদ্ধ থামাও পৃথিবী বাঁচাও" এই প্রতিপাদ্যে জীবাশ্ম জ্বালানি বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায় পেকুয়া উপজেলার মগনামা সাবমেরিন নৌ ঘাঁটি সড়কে পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা, লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতি ও উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) পেকুয়া উপজেলা কো-অর্ডিনেটর দেলওয়ার হোসাইন, লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির সহ আহবায়ক এম আজম উদ্দিন, পেকুয়া বাজার দোকান মালিক সমিতির সহ সভাপতি আবদুল্লাহ আল মোবাশ্বের মানিক, লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির রাজাখালী ইউনিয়ন সভাপতি সভাপতি আবদুল হালিম।

‎ এসময় বক্তৃতা বলেন, জ্বালানি সংকট শুধু একটি দেশের সমস্যা নয়, এটি পুরো বিশ্বের জন্য বড় ধরনের সংকট। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে। যুদ্ধের কারণে জ্বালানির যে সংকট সৃষ্টি হয়েছে তা দিন দিন বাড়তেই থাকবে। এ সংকট থেকে উত্তরণে একমাত্র উপায় নবায়নযোগ্য জ্বালানি।

‎বক্তারা বলেন- বর্তমান বিশ্বে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। এ অবস্থায় বাণিজ্যিক স্বার্থ নয়, বাস্তবসম্মত সমাধানের দিকে গুরুত্ব দিতে হবে। জ্বালানি ব্যবস্থা হতে হবে জনগণকেন্দ্রিক ও গণতান্ত্রিক। জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে এসে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবি জানান পরিবেশবাদীরা।

‎এ সময় রাজাখালী ইউনিয়ন লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির ৭নং ওয়ার্ড সভাপতি ফরিদুল আলম, ব্যবসায়ী নেতা আবদুল আল নোমান, মৎস্যজীবী নেতা মো. হোছন, শ্রমিক নেতা মোহাম্মদ হোছাইনসহ পেকুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের সদস্যসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেনl

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow