জ্বালানি সংকট না কাটলে বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না: বিডা চেয়ারম্যান

দেশে জ্বালানি সংকটের সমাধান না হলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন কঠিন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সোমবার (১১ মে) রাজধানীর বনানী-তে পিআরআই আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। আশিক চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা শুধু বিডার একক দায়িত্ব নয়। সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণে নানা ধরনের জটিলতা তৈরি হয়, যা বিনিয়োগ পরিবেশকে প্রভাবিত করে। তিনি আরও বলেন, জ্বালানি খাতের সংকট দূর করতে না পারলে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করা সম্ভব হবে না। পাশাপাশি আসন্ন বাজেটে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, দেশে ব্যবসা করা যেন বড় ধরনের অন্যায়। ব্যবসায়ীদের জন্য সৎভাবে ব্যবসা করার উপযোগী পরিবেশ নেই এবং এ পরিস্থিতির জন্য আমলাতান্ত্রিক জটিলতাকেই দায়ী করেন তিনি। তিনি আরও বলেন, সরকার ৬ থেকে ৮ হাজার কোটি টাকা নগদ প্রণোদনা দিচ্ছে। কিন্তু এসব না দিয়ে জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করাকে বেশি গুরুত

জ্বালানি সংকট না কাটলে বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না: বিডা চেয়ারম্যান

দেশে জ্বালানি সংকটের সমাধান না হলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন কঠিন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

সোমবার (১১ মে) রাজধানীর বনানী-তে পিআরআই আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

আশিক চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা শুধু বিডার একক দায়িত্ব নয়। সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণে নানা ধরনের জটিলতা তৈরি হয়, যা বিনিয়োগ পরিবেশকে প্রভাবিত করে।

তিনি আরও বলেন, জ্বালানি খাতের সংকট দূর করতে না পারলে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করা সম্ভব হবে না। পাশাপাশি আসন্ন বাজেটে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, দেশে ব্যবসা করা যেন বড় ধরনের অন্যায়। ব্যবসায়ীদের জন্য সৎভাবে ব্যবসা করার উপযোগী পরিবেশ নেই এবং এ পরিস্থিতির জন্য আমলাতান্ত্রিক জটিলতাকেই দায়ী করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার ৬ থেকে ৮ হাজার কোটি টাকা নগদ প্রণোদনা দিচ্ছে। কিন্তু এসব না দিয়ে জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow