জ্বালানি সরবরাহ হবে দ্রুত, দরপত্রের সময় ৪২ থেকে কমে হলো ১০ দিন

দেশের জ্বালানি সরবরাহ প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রস্তাবটি নিয়ে আসা হয়। বৈকঠ শেষে অর্থ মন্ত্রাণলয় থেকে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দরপত্র প্রস্তুত ও দাখিলের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১০ দিন প্রদানের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্বশীল এক কার্মকর্তা জানান, দীর্ঘ সময়সীমার কারণে অনেক ক্ষেত্রে দ্রুত জ্বালানি সংগ্রহে জটিলতা তৈরি হয়। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং চাহিদার ওঠানামার প্রেক্ষাপটে দ্রুত সিদ্ধান্ত গ

জ্বালানি সরবরাহ হবে দ্রুত, দরপত্রের সময় ৪২ থেকে কমে হলো ১০ দিন

দেশের জ্বালানি সরবরাহ প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রস্তাবটি নিয়ে আসা হয়।

বৈকঠ শেষে অর্থ মন্ত্রাণলয় থেকে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দরপত্র প্রস্তুত ও দাখিলের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১০ দিন প্রদানের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্বশীল এক কার্মকর্তা জানান, দীর্ঘ সময়সীমার কারণে অনেক ক্ষেত্রে দ্রুত জ্বালানি সংগ্রহে জটিলতা তৈরি হয়। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং চাহিদার ওঠানামার প্রেক্ষাপটে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সরবরাহ নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে দরপত্র প্রক্রিয়া সংক্ষিপ্ত করার প্রস্তাব আনা হয়।

তিনি জানান, সময়সীমা কমিয়ে আনা হলে জ্বালানি আমদানির ক্ষেত্রে দ্রুততা বাড়বে, সরবরাহ ব্যবস্থায় গতিশীলতা আসবে এবং জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় জ্বালানি নিশ্চিত করা সহজ হবে।

বৈঠকে দরপত্র প্রস্তুত ও দাখিলের সময়সীমা কমানোর পাশাপাশি দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য আর্চার এনার্জি এলএলসি-এর নিকট থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ১ লাখ মেট্রিক টন ইএন৫৯০-১০ পিপিএম মানমাত্রার সালফারযুক্ত ডিজেল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তীতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৬৭৪ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা দিয়ে এই ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবক মন্ত্রণালয়/বিভাগ: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আর এক প্রস্তাবেকর প্রেক্ষিতে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য মাজেদা অয়েল কো. লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ১ লাখ মেট্রিক টন ইএন৫৯০-১০ পিপিএম ডিজেল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

তবে ডিবিএস ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও-এর নিকট থেকে ৫০ হাজার মেট্রিক টন ইএন৫৯০-১০ পিপিএম ডিজেল এবং ২৫ হাজার মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে উত্থাপন করার কথা থাকলেও তা উত্থান করা হয়নি।

অবশ্য পরবর্তীতে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও-এর নিকট থেকে ৫০ হাজার মেট্রিক টন ইএন৫৯০-১০ পিপিএম ডিজেল এবং ২৫ হাজার মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়। এতে ব্যয় হবে ১ হাজার ২৩ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকা।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পর্যটন করপোরেশনের আওতায় ‘কনস্ট্রাকশন অব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ট্যুরিজম ফ্যাসিলিটিজ অ্যাট হোটেল শৈবল কম্পাউন্ড ইন কক্সবাজার আন্ডার পিপিপি’ শীর্ষক প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি নিয়ে আসা হয়।

এছাড়া বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং বিএনজি গ্লোবাল হোল্ডিং এসডিএন বিহেড কনসোর্টিয়াম-এর মধ্যে স্বাক্ষরিত ‘কনস্ট্রাকশন অব হাই রাইজ রেসিডেনশিয়াল অ্যাপার্টমেন্ট বিল্ডিংস ফর মিডল ইনকাম গ্রুপ অব পিপল অ্যাট ঝিলমিল রেসিডেনশিয়াল প্রজেক্ট’ বাস্তাবায়নে সম্পাদিত পিপিপি চুক্তি বাতিলের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবটি নিয়ে আসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

এমএএস/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow