ডাল কাটতে গাছে উঠে নিচে তাকিয়ে জ্ঞান হারালেন বৃদ্ধ
জামালপুরের মেলান্দহে উঁচু গাছে উঠে ডাল কাটতে গিয়ে জ্ঞান হারালেন হজরত আলী নামের এক বৃদ্ধ। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় দুই ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়। শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার হাতিজা এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে হজরত আলী (৭০) তার নিজ বাড়ির কাছে রাস্তার পাশে একটি উঁচু গাছে ডাল কাটতে ওঠেন। গাছ থেকে নিচের দিকে তাকিয়ে ভয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ওই অবস্থায় গাছের ডালের ফাঁকে আটকে ছিলেন তিনি। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে। ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, হজরত আলীকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। তিনি কিছুটা সুস্থ আছেন।
জামালপুরের মেলান্দহে উঁচু গাছে উঠে ডাল কাটতে গিয়ে জ্ঞান হারালেন হজরত আলী নামের এক বৃদ্ধ। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় দুই ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়।
শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার হাতিজা এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে হজরত আলী (৭০) তার নিজ বাড়ির কাছে রাস্তার পাশে একটি উঁচু গাছে ডাল কাটতে ওঠেন। গাছ থেকে নিচের দিকে তাকিয়ে ভয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ওই অবস্থায় গাছের ডালের ফাঁকে আটকে ছিলেন তিনি। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে।
ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, হজরত আলীকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। তিনি কিছুটা সুস্থ আছেন।
What's Your Reaction?