জ্বালানির সরবরাহ সংকটে ভারত, নতুন সিদ্ধান্ত সরকারের

ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে ভারতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। সরবরাহ সংকট ও বাড়তি আমদানি ব্যয়ের চাপ সামাল দিতে শুক্রবার এই সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। ভারত সরকার প্রতি লিটার জ্বালানিতে ৩ রুপি করে মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে। এর ফলে পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি লিটার ৯৭ দশমিক ৭৭ রুপি এবং ডিজেলের দাম হয়েছে ৯০ দশমিক ৬৭ রুপি। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। দেশটির ব্যবহৃত তেলের প্রায় ৯০ শতাংশ বিদেশ থেকে আমদানি করা হয়। এর মধ্যে প্রায় অর্ধেক অপরিশোধিত তেল সাধারণত হরমুজ প্রণালি হয়ে আসে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধিতে ভারত বড় ধরনের চাপে পড়েছে। তবে এতদিন খুচরা পর্যায়ে জ্বালানির দাম বাড়ানো থেকে বিরত ছিল ভারত সরকার। ফলে আন্তর্জাতিক বাজারের বাড়তি মূল্য সরাসরি ভোক্তাদের ওপর চাপিয়ে দিতে দেরি করা বড় অর্থনীতিগুলোর মধ্যে ভারত ছিল অন্যতম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow