জয়-পরাজয়ের চেয়েও ভোটের মর্যাদা বেশি গুরুত্বপূর্ণ : জোনায়েদ সাকি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচনের গুরুত্ব ও গণতান্ত্রিক সংগ্রামের প্রেক্ষাপট তুলে ধরেন। জোনায়েদ সাকি বলেন, জয়-পরাজয় গণতন্ত্রের একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে জয়-পরাজয়ের চেয়েও ভোটের মর্যাদা রক্ষা করা আজ বেশি গুরুত্বপূর্ণ। মানুষের ভোটাধিকার নিশ্চিত না হলে কোনো নির্বাচনই প্রকৃত অর্থে সফল বা অর্থবহ হতে পারে না। দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, অসংখ্য শহীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে দেশের জনগণ আজ এই ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে। আমি সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের এই আত্মত্যাগের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে সাকি আরও বলেন, নানা শঙ্কা থাকলেও কেন্দ্রে ভোটারদের উপস্থিতি আশাব্যঞ্জক। আমি নিজে ভো

জয়-পরাজয়ের চেয়েও ভোটের মর্যাদা বেশি গুরুত্বপূর্ণ : জোনায়েদ সাকি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচনের গুরুত্ব ও গণতান্ত্রিক সংগ্রামের প্রেক্ষাপট তুলে ধরেন।

জোনায়েদ সাকি বলেন, জয়-পরাজয় গণতন্ত্রের একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে জয়-পরাজয়ের চেয়েও ভোটের মর্যাদা রক্ষা করা আজ বেশি গুরুত্বপূর্ণ। মানুষের ভোটাধিকার নিশ্চিত না হলে কোনো নির্বাচনই প্রকৃত অর্থে সফল বা অর্থবহ হতে পারে না।

দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, অসংখ্য শহীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে দেশের জনগণ আজ এই ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে। আমি সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের এই আত্মত্যাগের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে সাকি আরও বলেন, নানা শঙ্কা থাকলেও কেন্দ্রে ভোটারদের উপস্থিতি আশাব্যঞ্জক। আমি নিজে ভোট দিয়েছি এবং এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ দেখছি। আমাদের প্রত্যাশা- এই সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত বজায় থাকবে।

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর জোর দিয়ে তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে যে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে, তা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অত্যন্ত দায়িত্বশীল আচরণ করতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার রূপান্তর সফল হলেই জনগণের প্রকৃত প্রত্যাশা পূরণ হবে।

উল্লেখ্য, জোনায়েদ সাকি এই আসনে বিএনপি ও সমমনা জোটের সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকেই বাঞ্ছারামপুরের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow