জয়দেবপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) হাত-পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ৪ নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে। আহত এসআইয়ের নাম হাবিব। তিনি ঢাকা রেঞ্জের গাজীপুর জেলায় কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্টেশনের ৪নং লাইন ধরে দক্ষিণ দিকে হাঁটছিলেন এসআই হাবিব। এসময় উত্তর দিক থেকে ঢাকাগামী রাজশাহী কমিউটার চলন্ত ট্রেনের নিচে পড়ে যান। দুর্ঘটনায় তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. কাইয়ুম আলী জানান, ঘটনার পরপরই দ্রুত উদ্ধার করে আহত কর্মকর্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমিনুল ইসলাম/এফএ/এএসএম

জয়দেবপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) হাত-পা বিচ্ছিন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ৪ নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে। আহত এসআইয়ের নাম হাবিব। তিনি ঢাকা রেঞ্জের গাজীপুর জেলায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্টেশনের ৪নং লাইন ধরে দক্ষিণ দিকে হাঁটছিলেন এসআই হাবিব। এসময় উত্তর দিক থেকে ঢাকাগামী রাজশাহী কমিউটার চলন্ত ট্রেনের নিচে পড়ে যান।

দুর্ঘটনায় তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. কাইয়ুম আলী জানান, ঘটনার পরপরই দ্রুত উদ্ধার করে আহত কর্মকর্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow