জয়পুরহাটে ওয়াটার পার্ক ও ইকো ট্যুরিজমের উদ্বোধন

নিরাপদ মৎস্য এবং ভ্যালু এ্যাডেড মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ উপ প্রকল্পের আওতায় সদর উপজেলার হিচমী বাইপাস সড়কের পাশে শনিবার সাড়ে ১২ টায় ড্রিমস ওয়াটার পার্ক এন্ড ইকো ট্যুরিজমের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় স্বনামধন্য বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান "জাকস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম। জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নূরুল আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জাকস ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক ডাঃ জহুর আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিকেএসএফের ব্যবস্থাপক এ এম ফরহাদুজ্জামান, মজনু সরকার, ডেপুটি ম্যানেজার মেহেদী হাসান, জাকস ফাউন্ডেশনের উপপরিচালক ( প্রোগ্রাম) কৃষিবিদ ওবাইদুল ইসলাম, ড্রিমস ওয়াটার পার্ক এন্ড ইকো ট্যুরিজমের স্বত্বাধিকারী মারুফ আহমেদ প্রমূখ। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের রুরাল মাইক্রো ইন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন (আরএমটিপি) এবং কৃষির স্পেশাল প্রকল্পের অর্থায়নে জাকস ফাউন্ডেশন এই ইকো ট্যুরিজম প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানান, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নূরুল

জয়পুরহাটে ওয়াটার পার্ক ও ইকো ট্যুরিজমের উদ্বোধন

নিরাপদ মৎস্য এবং ভ্যালু এ্যাডেড মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ উপ প্রকল্পের আওতায় সদর উপজেলার হিচমী বাইপাস সড়কের পাশে শনিবার সাড়ে ১২ টায় ড্রিমস ওয়াটার পার্ক এন্ড ইকো ট্যুরিজমের উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় স্বনামধন্য বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান "জাকস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম। জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নূরুল আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

জাকস ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক ডাঃ জহুর আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিকেএসএফের ব্যবস্থাপক এ এম ফরহাদুজ্জামান, মজনু সরকার, ডেপুটি ম্যানেজার মেহেদী হাসান, জাকস ফাউন্ডেশনের উপপরিচালক ( প্রোগ্রাম) কৃষিবিদ ওবাইদুল ইসলাম, ড্রিমস ওয়াটার পার্ক এন্ড ইকো ট্যুরিজমের স্বত্বাধিকারী মারুফ আহমেদ প্রমূখ। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের রুরাল মাইক্রো ইন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন (আরএমটিপি) এবং কৃষির স্পেশাল প্রকল্পের অর্থায়নে জাকস ফাউন্ডেশন এই ইকো ট্যুরিজম প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানান, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নূরুল আমিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow