জয়পুরহাটে ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জয়পুরহাট ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা আজ শুক্রবার সকাল ১০ টায় নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। জয়পুরহাট ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড: মিজানুর রহমান সওদাগর দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। দ্বি-বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লেবু। সমিতির যুগ্ম সম্পাদক খ ম আব্দুর রহমান রনির সঞ্চালনায় দ্বি-বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ারুল হক আনু মন্ডল, সমিতির সহসভাপতি জেলা বারের সিনিয়র আইনজীবী খাজা জহুরুল হক, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: সরদার রাশেদ মোবারক, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট, এ্যাড: নাফিজুর রহমান পলাশ, আব্দুল ওহাব প্রমূখ। অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আবদুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে তিনি উপস্থিত হতে পারেননি ব

জয়পুরহাটে ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জয়পুরহাট ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা আজ শুক্রবার সকাল ১০ টায় নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড: মিজানুর রহমান সওদাগর দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। দ্বি-বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লেবু। সমিতির যুগ্ম সম্পাদক খ ম আব্দুর রহমান রনির সঞ্চালনায় দ্বি-বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ারুল হক আনু মন্ডল, সমিতির সহসভাপতি জেলা বারের সিনিয়র আইনজীবী খাজা জহুরুল হক, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: সরদার রাশেদ মোবারক, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট, এ্যাড: নাফিজুর রহমান পলাশ, আব্দুল ওহাব প্রমূখ।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আবদুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে তিনি উপস্থিত হতে পারেননি বলে আয়োজকরা জানিয়েছেন।

দ্বি-বার্ষিক সাধারণ সভায় অডিট রিপোর্ট পেশ, ২০২৬ সালের জন্য ২ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৫ শ টাকার একটি বাজেট উপস্থাপন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow