জয়পুরহাটে ভারতীয় ৭৪ মোবাইল জব্দ, গ্রেপ্তার ২

জয়পুরহাটে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় পুরাতন মোবাইল জব্ধসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মোবাইলসহ থানায় সোপর্দ করে ডিবি পুলিশ। বুধবার (১২ আগষ্ট) রাতে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, বুধবার রাতে জেলার পাঁচবিবি পৌর শহরের বালিঘাটা এলাকার ইউনিক ব্রাদার্স গেজেট নামের একটি দোকানে তল্লাশি চালানো হয়। অভিযানে ১৮টি আমদানি নিষিদ্ধ ভারতীয় পুরোনো মোবাইল পাওয়া যায়। এ সময় দোকান মালিক মোসাব্বির হাসানকে আটক করা হয়। আটক মোসাব্বিরের দেওয়া তথ্যে ওই রাতে জয়পুরহাট শহরের পৌর কেন্দ্রীয় মসজিদ মার্কেটের তামিম গেজেট জোন নামের মোবাইলের দোকানে তল্লাশি চালায় ডিবি পুলিশ। সেখান থেকে আরও ৫৬টি ভারতীয় মোবাইল উদ্ধার করেছে আভিযানিক দল। একইসঙ্গে দোকান মালিক তামিম হোসেনকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আসাদুজ্জামান বলেন, অবৈধভাবে তারা ভারত থেকে সেসব পুরোনো মোবাইল সংগ্রহ করে বিক্রি করত। তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। ৭৪টি মোবাইল জব্দ করে ওই দুই আসামির বিরুদ্ধে মা

জয়পুরহাটে ভারতীয় ৭৪ মোবাইল জব্দ, গ্রেপ্তার ২
জয়পুরহাটে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় পুরাতন মোবাইল জব্ধসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মোবাইলসহ থানায় সোপর্দ করে ডিবি পুলিশ। বুধবার (১২ আগষ্ট) রাতে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, বুধবার রাতে জেলার পাঁচবিবি পৌর শহরের বালিঘাটা এলাকার ইউনিক ব্রাদার্স গেজেট নামের একটি দোকানে তল্লাশি চালানো হয়। অভিযানে ১৮টি আমদানি নিষিদ্ধ ভারতীয় পুরোনো মোবাইল পাওয়া যায়। এ সময় দোকান মালিক মোসাব্বির হাসানকে আটক করা হয়। আটক মোসাব্বিরের দেওয়া তথ্যে ওই রাতে জয়পুরহাট শহরের পৌর কেন্দ্রীয় মসজিদ মার্কেটের তামিম গেজেট জোন নামের মোবাইলের দোকানে তল্লাশি চালায় ডিবি পুলিশ। সেখান থেকে আরও ৫৬টি ভারতীয় মোবাইল উদ্ধার করেছে আভিযানিক দল। একইসঙ্গে দোকান মালিক তামিম হোসেনকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আসাদুজ্জামান বলেন, অবৈধভাবে তারা ভারত থেকে সেসব পুরোনো মোবাইল সংগ্রহ করে বিক্রি করত। তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। ৭৪টি মোবাইল জব্দ করে ওই দুই আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow