জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
জয়পুরহাটে একটি মাদক মামলায় ইমরান হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) হাসিবুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইমরান হোসেন জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১১ অক্টোবর মাদক উদ্ধারের ঘটনায় পাঁচবিবি থানায় আসামির বিরুদ্ধে একটি মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আজ এ রায় দেওয়া হয়। জয়পুরহাট আদালতের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক এ বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে। মাহফুজ রহমান/কেএইচকে/জেআইএম
জয়পুরহাটে একটি মাদক মামলায় ইমরান হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ইমরান হোসেন জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১১ অক্টোবর মাদক উদ্ধারের ঘটনায় পাঁচবিবি থানায় আসামির বিরুদ্ধে একটি মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আজ এ রায় দেওয়া হয়।
জয়পুরহাট আদালতের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক এ বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।
মাহফুজ রহমান/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?