জয়পুরহাটে ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা থেকে ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার বিকাল সাড়ে ৪ টার সময় ক্ষেতলাল উপজেলার বড়তাঁরা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। আটককৃতরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার টাংগন গ্রামের আজিজুল হক সালামের ছেলে জসিম উদ্দিন (৩৬) ও রাজশাহী মহানগরের কাটাখালির সাজি পাড়া গ্রামের জিবরাইল ছেলে আব্দুল মতিন (৩৪) । ওসি আসাদুজ্জামান বলেন , জসিম উদ্দিন ও আব্দুল মতিন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিলেন। মোটরসাইকেলে করে গাঁজা বহন করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্ষেতলাল উপজেলার পাঠান পাড়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা বড়তাঁরা ইউনিয়ন পরিষদের সামনে থেকে মোটরসাইকেলটিকে সন্দেহভাজন ভাবে আটক করলে তাদের কাছ থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এসময় গাঁজা বহনকার

জয়পুরহাটে ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা থেকে ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার বিকাল সাড়ে ৪ টার সময় ক্ষেতলাল উপজেলার বড়তাঁরা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

আটককৃতরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার টাংগন গ্রামের আজিজুল হক সালামের ছেলে জসিম উদ্দিন (৩৬) ও রাজশাহী মহানগরের কাটাখালির সাজি পাড়া গ্রামের জিবরাইল ছেলে আব্দুল মতিন (৩৪) । ওসি আসাদুজ্জামান বলেন , জসিম উদ্দিন ও আব্দুল মতিন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিলেন।

মোটরসাইকেলে করে গাঁজা বহন করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্ষেতলাল উপজেলার পাঠান পাড়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা বড়তাঁরা ইউনিয়ন পরিষদের সামনে থেকে মোটরসাইকেলটিকে সন্দেহভাজন ভাবে আটক করলে তাদের কাছ থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এসময় গাঁজা বহনকারি দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে বলে জানায় ডিবি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow