ঝিনাইগাতী সীমান্তে পুশইন চেষ্টা, ২ জনকে ফেরত পাঠাল বিজিবি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তে বাংলাদেশে পুশইন বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দি‌য়ে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) সকাল আনুমানিক ৯ টার দিকে মানবপাচারকারীরা দুইজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। পরবর্তীতে তাওয়াকুচা বিওপি’র ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১০৯৭ এর পাশ দিয়ে তাদের ভারতের দিকে ফেরত পাঠায়। মানবপাচারকারীদের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা করা ওই দুই ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সকালে সীমান্ত এলাকায় দুইজনকে পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের ভারতের সীমানায় রেখে আসা হয়। তিনি বলেন, সীমান্তে মানবপাচারসহ সবধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে।

ঝিনাইগাতী সীমান্তে পুশইন চেষ্টা, ২ জনকে ফেরত পাঠাল বিজিবি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তে বাংলাদেশে পুশইন বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দি‌য়ে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) সকাল আনুমানিক ৯ টার দিকে মানবপাচারকারীরা দুইজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। পরবর্তীতে তাওয়াকুচা বিওপি’র ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১০৯৭ এর পাশ দিয়ে তাদের ভারতের দিকে ফেরত পাঠায়। মানবপাচারকারীদের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা করা ওই দুই ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সকালে সীমান্ত এলাকায় দুইজনকে পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের ভারতের সীমানায় রেখে আসা হয়। তিনি বলেন, সীমান্তে মানবপাচারসহ সবধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow