ঝিনাইগাতীতে ভাঙা সড়কে হাজারো মানুষের ভোগান্তি

শেরপুরের ঝিনাইগাতীতে ভাঙা সড়কের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। এদিকে, দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলার কান্দুলি-জগৎপুরের ব্যাস্ততম সড়কের নিচ দিয়ে ছিদ্র করে পানি নেওয়ার ব্যবস্থা করার কারণে সড়কটি ভেঙে যায়। তবে এখন যাতায়াত প্রায় অনুপযোগী। বিশেষ করে কোনো রিকশা, অটোরিকশা ও ভ্যানগাড়ী যাতায়াত করতে পারে না। স্থানীয় বাসিন্দা আব্বাস উদ্দিন বলেন, সড়কের নীচ দিয়ে পানির ড্রেন নেওয়ার কারণে ধীরে ধীরে সড়কের দুই পাশে ভাঙা শুরু করে। গত এক সপ্তাহ ধরে বেশি ভেঙে গেছে। এতে গাড়ি চলাচল করতে পারে না। হাট বাজারে যাওয়া খুব অসুবিধা হচ্ছে। পথচারী রহমান মিয়া বলেন, ধানশাইল বাজার হতে সার কিনে বাড়ি নিয়ে যাবো, ভাঙা সড়কের কারণে গাড়ি আসে না। আমার মতো হাজারো মানুষের সমস্যা হচ্ছে। তাই সড়কটি তাড়াতাড়ি মেরামত করার দাবি জানাচ্ছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন বলেন, কান্দুলি-জগৎপুরের ভাঙা সড়কটির ব্যপারে ইতিমধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে জানানো হয়েছে। আশা করি, দ্রুত সড়কটির ভাঙা অংশ ঠিক করা হবে।

ঝিনাইগাতীতে ভাঙা সড়কে হাজারো মানুষের ভোগান্তি

শেরপুরের ঝিনাইগাতীতে ভাঙা সড়কের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। এদিকে, দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

উপজেলার কান্দুলি-জগৎপুরের ব্যাস্ততম সড়কের নিচ দিয়ে ছিদ্র করে পানি নেওয়ার ব্যবস্থা করার কারণে সড়কটি ভেঙে যায়। তবে এখন যাতায়াত প্রায় অনুপযোগী। বিশেষ করে কোনো রিকশা, অটোরিকশা ও ভ্যানগাড়ী যাতায়াত করতে পারে না।

স্থানীয় বাসিন্দা আব্বাস উদ্দিন বলেন, সড়কের নীচ দিয়ে পানির ড্রেন নেওয়ার কারণে ধীরে ধীরে সড়কের দুই পাশে ভাঙা শুরু করে। গত এক সপ্তাহ ধরে বেশি ভেঙে গেছে। এতে গাড়ি চলাচল করতে পারে না। হাট বাজারে যাওয়া খুব অসুবিধা হচ্ছে।

পথচারী রহমান মিয়া বলেন, ধানশাইল বাজার হতে সার কিনে বাড়ি নিয়ে যাবো, ভাঙা সড়কের কারণে গাড়ি আসে না। আমার মতো হাজারো মানুষের সমস্যা হচ্ছে। তাই সড়কটি তাড়াতাড়ি মেরামত করার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন বলেন, কান্দুলি-জগৎপুরের ভাঙা সড়কটির ব্যপারে ইতিমধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে জানানো হয়েছে। আশা করি, দ্রুত সড়কটির ভাঙা অংশ ঠিক করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow