ঝিনাইদহে বাসে মিললো সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস

ঝিনাইদহে অভিযান চালিয়ে ৭ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ ক্রিস্টাল আইস উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করে র‍্যাব-৬। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে র‍্যাব-৬। র‍্যাব জানিয়েছে, পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত ক্রিস্টাল আইস এক ধরনের উচ্চমাত্রার মাদক হিসেবে ব্যবহৃত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৫৫ লাখ টাকা। র‍্যাব সূত্র জানায়, সাতক্ষীরার শ্যামনগর হতে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ৫১০ গ্রাম ‘ক্রিস্টাল মেথ’ বা ‘আইস’ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। র‍্যাব-৬, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, উদ্ধারকৃত আলামত ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। এম শাহাজান/এনএইচআর/এমএস

ঝিনাইদহে বাসে মিললো সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস

ঝিনাইদহে অভিযান চালিয়ে ৭ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ ক্রিস্টাল আইস উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করে র‍্যাব-৬।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে র‍্যাব-৬।

র‍্যাব জানিয়েছে, পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত ক্রিস্টাল আইস এক ধরনের উচ্চমাত্রার মাদক হিসেবে ব্যবহৃত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৫৫ লাখ টাকা।

র‍্যাব সূত্র জানায়, সাতক্ষীরার শ্যামনগর হতে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ৫১০ গ্রাম ‘ক্রিস্টাল মেথ’ বা ‘আইস’ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

র‍্যাব-৬, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, উদ্ধারকৃত আলামত ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এম শাহাজান/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow