ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

‎ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ৩টি বাড়িঘর। ‎বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে শৈলকূপার হাকিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।‎‎পুলিশ ও স্থানীয়রা ওই গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাসের সমর্থকদের সঙ্গে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরুন বিশ্বাসের সমর্থকদের বিরোধ চলে আসছিলো। বুধবার সন্ধ্যায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে রাত ৮টার দিকে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।‎‎সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ৩টি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।‎‎শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, হাকিমপুরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছে৷ এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‎‎এম

ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

‎ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ৩টি বাড়িঘর। ‎বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে শৈলকূপার হাকিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয়রা ওই গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাসের সমর্থকদের সঙ্গে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরুন বিশ্বাসের সমর্থকদের বিরোধ চলে আসছিলো। বুধবার সন্ধ্যায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে রাত ৮টার দিকে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

‎সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ৩টি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

‎শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, হাকিমপুরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছে৷ এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎এম শাহাজান/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow