ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ঘটনায় করা মামলার আসামি ও টঙ্গী পূর্ব থানা বিএনপির ৪৪ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জুলাই) টঙ্গী পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান বেপারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে এবং দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে বুলুকে ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে। টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সভাপতি সরকার আজরেফ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন উদ্দিনের নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর আগে ফাইজা বাটন অ্যান্ড গার্মেন্টসের ঝুট (মালবাহী) ব্যবসার দখলকে কেন্দ্র করে সন্ত্রাসীদের মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় মো. কামাল হোসেন বুলুকে আসামি করা হয়েছে। বর্তমানে ত

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার
গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ঘটনায় করা মামলার আসামি ও টঙ্গী পূর্ব থানা বিএনপির ৪৪ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জুলাই) টঙ্গী পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান বেপারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে এবং দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে বুলুকে ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে। টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সভাপতি সরকার আজরেফ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন উদ্দিনের নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর আগে ফাইজা বাটন অ্যান্ড গার্মেন্টসের ঝুট (মালবাহী) ব্যবসার দখলকে কেন্দ্র করে সন্ত্রাসীদের মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় মো. কামাল হোসেন বুলুকে আসামি করা হয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, ঘটনার পর থানায় মামলা হয়েছে। মামলার আসামি মো. কামাল হোসেন বুলুকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তাকে আইনের আওতায় আনতে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow