ঝোপে মিললো ব্রাজিলে তৈরি পিস্তল, তদন্তে পুলিশ

চট্টগ্রামের কর্ণফুলী এলাকার ঝোপ থেকে একটি ‌পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত পৌনে একটার দিকে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের সৈন্যারটেক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার পিস্তলটির বাট প্লাস্টিকের এবং বডি লোহার তৈরি। পিস্তলের গায়ে মেইড ইন ব্রাজিল খোদাই করা রয়েছে। এছাড়া ট্রিগার ও ফায়ারিং পিন অক্ষত অবস্থায় রয়েছে। অস্ত্রটি ব্রাজিলের টরাস কোম্পানির তৈরি। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, উদ্ধার পিস্তলটি নিয়ে তদন্ত চলছে। অস্ত্রটি পূর্বে কোনো থানা থেকে লুট হওয়া অস্ত্র কি না, তা নিশ্চিত হতে প্রযুক্তিগত পরীক্ষা ও তদন্ত চলছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এমডিআইএইচ/এএমএ

ঝোপে মিললো ব্রাজিলে তৈরি পিস্তল, তদন্তে পুলিশ

চট্টগ্রামের কর্ণফুলী এলাকার ঝোপ থেকে একটি ‌পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত পৌনে একটার দিকে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের সৈন্যারটেক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার পিস্তলটির বাট প্লাস্টিকের এবং বডি লোহার তৈরি। পিস্তলের গায়ে মেইড ইন ব্রাজিল খোদাই করা রয়েছে। এছাড়া ট্রিগার ও ফায়ারিং পিন অক্ষত অবস্থায় রয়েছে। অস্ত্রটি ব্রাজিলের টরাস কোম্পানির তৈরি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, উদ্ধার পিস্তলটি নিয়ে তদন্ত চলছে। অস্ত্রটি পূর্বে কোনো থানা থেকে লুট হওয়া অস্ত্র কি না, তা নিশ্চিত হতে প্রযুক্তিগত পরীক্ষা ও তদন্ত চলছে।

যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এমডিআইএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow