ঝড়ে পা ভেঙেছে, মাথা নিচু করে বসে আছে চিল

যার থাকার কথা আকাশে, সে আহত হয়ে পড়ে আছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। কথা হচ্ছে একটি ভুবন চিলকে নিয়ে। যার দেখা মেলে জাতীয় প্রেস ক্লাব গেট সংলগ্ন লাইট স্ট্যান্ডে। আহত চিলটিকে দেখছেন প্রেস ক্লাবে আসা বিভিন্ন মানুষ। কেউ তুলছেন ছবি, কেউ গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। মাথা নিচু করে প্রাণিটি বসে আছে। কেউ বা আবার একটি কলা দিচ্ছেন চিলটিকে। উঁকি মেরে দেখা যায়, এক পা ব্যাথায় ভাঁজ করে আরেক পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে চিলটি। বাইক পার্কিং সংলগ্ন একটা প্রকান্ড শিরিষ গাছ থেকে চিলটি পড়েছে বলে জানালেন আশপাশের মানুষরা। প্রেস ক্লাব এলাকায় থাকেন এমন একজন জানান, গতকাল রাতে ঝড়ের পর গাছ থেকে পড়ে যায় চিলটি। এক পায়ে ব্যথা পাওয়ায় আর উড়ে যেতে পারেনি। পরে কাক আক্রমণ করতে এলে চিলটিকে নিয়ে লাইট স্ট্যান্ডের ওপর রেখে দেওয়া হয়। প্রেস ক্লাবের ভেতরে কাজ করছিলেন মুচি সন্তোষ। তিনি বলেন, গতকাল রাতে ঝড়ে চিলটি পড়েছে। কাক এটিকে অনেক ঠোকর দিয়েছে। পরে পরিচ্ছন্নতাকর্মীরা পরে এটিকে উদ্ধার করে স্ট্যান্ডে রেখেছে। এসএম/এএমএ

ঝড়ে পা ভেঙেছে, মাথা নিচু করে বসে আছে চিল

যার থাকার কথা আকাশে, সে আহত হয়ে পড়ে আছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। কথা হচ্ছে একটি ভুবন চিলকে নিয়ে। যার দেখা মেলে জাতীয় প্রেস ক্লাব গেট সংলগ্ন লাইট স্ট্যান্ডে।

আহত চিলটিকে দেখছেন প্রেস ক্লাবে আসা বিভিন্ন মানুষ। কেউ তুলছেন ছবি, কেউ গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। মাথা নিচু করে প্রাণিটি বসে আছে। কেউ বা আবার একটি কলা দিচ্ছেন চিলটিকে।

jagonews24.com

উঁকি মেরে দেখা যায়, এক পা ব্যাথায় ভাঁজ করে আরেক পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে চিলটি। বাইক পার্কিং সংলগ্ন একটা প্রকান্ড শিরিষ গাছ থেকে চিলটি পড়েছে বলে জানালেন আশপাশের মানুষরা।

jagonews24.com

প্রেস ক্লাব এলাকায় থাকেন এমন একজন জানান, গতকাল রাতে ঝড়ের পর গাছ থেকে পড়ে যায় চিলটি। এক পায়ে ব্যথা পাওয়ায় আর উড়ে যেতে পারেনি। পরে কাক আক্রমণ করতে এলে চিলটিকে নিয়ে লাইট স্ট্যান্ডের ওপর রেখে দেওয়া হয়।

প্রেস ক্লাবের ভেতরে কাজ করছিলেন মুচি সন্তোষ। তিনি বলেন, গতকাল রাতে ঝড়ে চিলটি পড়েছে। কাক এটিকে অনেক ঠোকর দিয়েছে। পরে পরিচ্ছন্নতাকর্মীরা পরে এটিকে উদ্ধার করে স্ট্যান্ডে রেখেছে।

এসএম/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow