টঙ্গীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৪

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজি ব্যবহার করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি, একটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে টঙ্গীর দক্ষিণ আরিচপুর বাটা গেট এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান। আটককৃতরা হলেন- মো. রিপন হোসেন (২৮), মো. রাব্বি হোসেন (২৭), রাব্বি রানা (৩২) ও ফারুক হোসেন (৪৩)। ওসি জানান, আটককৃতরা সিএনজি ব্যবহার করে মহাসড়কে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোক্তার হোসেন অভিযান চালিয়ে টঙ্গীর দক্ষিণ আরিচপুর বাটা গেইট এলাকা থেকে তাদের হাতে-নাতে আটক করেন। তাদের কাছ থেকে একটি সিএনজি, একটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান ব

টঙ্গীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৪

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজি ব্যবহার করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি, একটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে টঙ্গীর দক্ষিণ আরিচপুর বাটা গেট এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান।

আটককৃতরা হলেন- মো. রিপন হোসেন (২৮), মো. রাব্বি হোসেন (২৭), রাব্বি রানা (৩২) ও ফারুক হোসেন (৪৩)।

টঙ্গীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৪

ওসি জানান, আটককৃতরা সিএনজি ব্যবহার করে মহাসড়কে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোক্তার হোসেন অভিযান চালিয়ে টঙ্গীর দক্ষিণ আরিচপুর বাটা গেইট এলাকা থেকে তাদের হাতে-নাতে আটক করেন। তাদের কাছ থেকে একটি সিএনজি, একটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, মহাসড়কে ছিনতাই ও অপরাধ দমনে পুলিশের টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

মো.আমিনুল ইসলাম/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow