টবে পানি জমে গেলে মরে যেতে পারে যেসব গাছ

গত দুইদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে। এমন আবহাওয়ায় বারান্দা বা জানালার পাশে রাখা টবের গাছে পানি জমে যাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু সব গাছ অতিরিক্ত পানি সহ্য করতে পারে না। কিছু হাউজ প্ল্যান্ট আছে, যেগুলোর টবে পানি জমে থাকলে শিকড় পচে যেতে পারে, পাতা হলুদ হয়ে যেতে পারে, এমনকি গাছ মরে যাওয়ার ঝুঁকিও থাকে। কেন অতিরিক্ত পানি ক্ষতিকর?টবের মাটিতে বেশি পানি জমে থাকলে শিকড়ে বাতাস পৌঁছাতে পারে না। এতে শিকড় দুর্বল হয়ে ছত্রাক জন্মাতে পারে এবং গাছের বৃদ্ধি থেমে যায়। জেনে নিন কোন গাছগুলো ঝুঁকিতে - ১. সাকুলেন্ট অ্যালোভেরা, জেড প্ল্যান্ট, ইচেভেরিয়ার মতো সাকুলেন্ট গাছে পানি কম লাগে। টবে পানি জমে থাকলে এগুলোর শিকড় দ্রুত পচে যেতে পারে। ২. ক্যাকটাসক্যাকটাস মরুভূমির পরিবেশে বেড়ে ওঠে, তাই অতিরিক্ত পানি একদমই সহ্য করতে পারে না। বৃষ্টির দিনে এগুলো বারান্দার খোলা জায়গায় রাখবেন না। ৩. স্নেক প্ল্যান্টখুব জনপ্রিয় হাউজ প্ল্যান্ট হলেও স্নেক প্ল্যান্টে বেশি পানি দিলে পাতা নরম হয়ে যায় এবং শিকড় নষ্ট হতে পারে। ৪. মাটিতে লাগানো মানি প্ল্যান্টপানিতে রাখা মানি প্ল্যান্ট ঠিক থাকলেও টবে লাগানো মানি প্ল্যান্টে পানি

টবে পানি জমে গেলে মরে যেতে পারে যেসব গাছ

গত দুইদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে। এমন আবহাওয়ায় বারান্দা বা জানালার পাশে রাখা টবের গাছে পানি জমে যাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু সব গাছ অতিরিক্ত পানি সহ্য করতে পারে না।

কিছু হাউজ প্ল্যান্ট আছে, যেগুলোর টবে পানি জমে থাকলে শিকড় পচে যেতে পারে, পাতা হলুদ হয়ে যেতে পারে, এমনকি গাছ মরে যাওয়ার ঝুঁকিও থাকে।

কেন অতিরিক্ত পানি ক্ষতিকর?
টবের মাটিতে বেশি পানি জমে থাকলে শিকড়ে বাতাস পৌঁছাতে পারে না। এতে শিকড় দুর্বল হয়ে ছত্রাক জন্মাতে পারে এবং গাছের বৃদ্ধি থেমে যায়। জেনে নিন কোন গাছগুলো ঝুঁকিতে -

১. সাকুলেন্ট
অ্যালোভেরা, জেড প্ল্যান্ট, ইচেভেরিয়ার মতো সাকুলেন্ট গাছে পানি কম লাগে। টবে পানি জমে থাকলে এগুলোর শিকড় দ্রুত পচে যেতে পারে।

২. ক্যাকটাস
ক্যাকটাস মরুভূমির পরিবেশে বেড়ে ওঠে, তাই অতিরিক্ত পানি একদমই সহ্য করতে পারে না। বৃষ্টির দিনে এগুলো বারান্দার খোলা জায়গায় রাখবেন না।

৩. স্নেক প্ল্যান্ট
খুব জনপ্রিয় হাউজ প্ল্যান্ট হলেও স্নেক প্ল্যান্টে বেশি পানি দিলে পাতা নরম হয়ে যায় এবং শিকড় নষ্ট হতে পারে।

৪. মাটিতে লাগানো মানি প্ল্যান্ট
পানিতে রাখা মানি প্ল্যান্ট ঠিক থাকলেও টবে লাগানো মানি প্ল্যান্টে পানি জমে থাকলে সমস্যা হতে পারে। তাই ড্রেনেজ ঠিক আছে কি না দেখুন।

৫. জেড প্ল্যান্ট
কম যত্নে বেঁচে থাকা এই গাছটিও অতিরিক্ত পানি পছন্দ করে না। ভেজা মাটিতে দীর্ঘ সময় থাকলে ক্ষতি হয়।

৬. পিস লিলি
পানি পছন্দ করলেও টবে পানি জমে থাকা পিস লিলির জন্য ভালো নয়। এতে পাতায় দাগ বা শিকড়ে পচন দেখা দিতে পারে।

এই সময়ে কী করবেন?

১. টবের পানি বের হওয়ার ছিদ্র খোলা রাখুন
ড্রেনেজ হোল বন্ধ থাকলে দ্রুত পরিষ্কার করুন।

২. টব সরিয়ে ছাউনির নিচে রাখুন
যদি সম্ভব হয়, সরাসরি বৃষ্টির পানি থেকে গাছ সরিয়ে রাখুন।

৩. মাটি শুকানো পর্যন্ত পানি দেবেন না
বৃষ্টির দিনে আলাদা করে পানি দেওয়ার দরকার নেই।

৪. পাতা হলুদ হলে সতর্ক হন
এটি অতিরিক্ত পানির লক্ষণ হতে পারে।

সব গাছ সমান পানি চায় না - এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। টানা বৃষ্টির এই সময়ে একটু খেয়াল রাখলেই আপনার প্রিয় হাউজ প্ল্যান্টগুলো সুস্থ রাখা সম্ভব। তাই আজই টবগুলো দেখে নিন, কোথাও পানি জমে আছে কি না।

সূত্র: দ্য স্প্রুস, গুড হাউসকিপিং, বেটার হোমস অ্যান্ড গার্ডেনস, হেলথলাইন

এএমপি/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow