টর্চারসেলে আটকে ৩ শ্রমিককে নির্যাতন, ২ সন্ত্রাসী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদককারবারি অপবাদে তিন শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে টর্চারসেলে আটকে নির্যাতনের ঘটনায় দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) বিকেলে ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন- ফতুল্লার নরসিংপুর এলাকার দুলাল মিয়ার ছেলে বাচ্চু (৪৫) ও সলিমনগর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মঞ্জু (৪৭)। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ব্ল্যাকমেইল এবং নানা অপকর্মের অভিযোগ রয়েছে।  এদিকে অভিযোগ রয়েছে- সন্ত্রাসী বাচ্চু ও মঞ্জু রাতের আঁধারে মাটির নিচে থাকা কয়েক কোটি টাকার বিদ্যুতের ক্যাবল চুরি করে নিয়েছে। তাদের অপকর্মের বিষয়ে কেউ কিছু বলার সাহস পায়নি।  ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব বলেন, তাদের বিরুদ্ধে নানা অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় থেকে চাঁদাবাজিসহ নানা অপকর্ম ককরে। শ্রমিকদের তাদের টর্চারসেলে আটকে নির্যাতন করে টাকা হাতিয়ে নেয়। সেই ঘটনায় করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত ১০ জুলাই (শুক্রবার) রাতে মাদককারবারি আখ্যা দিয়ে ফতুল্লার বিসিকে

টর্চারসেলে আটকে ৩ শ্রমিককে নির্যাতন, ২ সন্ত্রাসী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদককারবারি অপবাদে তিন শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে টর্চারসেলে আটকে নির্যাতনের ঘটনায় দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) বিকেলে ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন- ফতুল্লার নরসিংপুর এলাকার দুলাল মিয়ার ছেলে বাচ্চু (৪৫) ও সলিমনগর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মঞ্জু (৪৭)। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ব্ল্যাকমেইল এবং নানা অপকর্মের অভিযোগ রয়েছে। 

এদিকে অভিযোগ রয়েছে- সন্ত্রাসী বাচ্চু ও মঞ্জু রাতের আঁধারে মাটির নিচে থাকা কয়েক কোটি টাকার বিদ্যুতের ক্যাবল চুরি করে নিয়েছে। তাদের অপকর্মের বিষয়ে কেউ কিছু বলার সাহস পায়নি। 

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব বলেন, তাদের বিরুদ্ধে নানা অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় থেকে চাঁদাবাজিসহ নানা অপকর্ম ককরে। শ্রমিকদের তাদের টর্চারসেলে আটকে নির্যাতন করে টাকা হাতিয়ে নেয়। সেই ঘটনায় করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ১০ জুলাই (শুক্রবার) রাতে মাদককারবারি আখ্যা দিয়ে ফতুল্লার বিসিকে গার্মেন্টসে লোড আনলোড শ্রমিক ফুল মিয়া, রুহুলসহ তিনজনকে আটকে সন্ত্রাসীদের টর্চারসেলে নিয়ে নির্যাতন করে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ দাবি করে সন্ত্রাসী বাচ্চু, মঞ্জুসহ আরও কয়েকজন। তখন সন্ত্রাসীরা আড়াই লাখ টাকা পেয়ে তাদের ছেড়ে দেয়।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow