টাকা খরচ করতে হবে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে, জানুন কী কী সুবিধা পাবেন

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সাবস্ক্রিপশনভিত্তিক সেবা চালুর পরিকল্পনা করছে মেটা। কোম্পানির নতুন এই উদ্যোগের আওতায় সাধারণ ব্যবহারকারী, কনটেন্ট ক্রিয়েটর এবং ব্যবসায়িক গ্রাহকদের জন্য একাধিক প্রিমিয়াম প্ল্যান আনা হতে পারে। প্রস্তাবিত প্ল্যানগুলোর মধ্যে রয়েছে ইনস্টাগ্রাম প্লাস, ফেসবুক প্লাস এবং হোয়াটসঅ্যাপ প্লাস। এসব প্ল্যানে মাসিক সাবস্ক্রিপশন ফি দিয়ে ব্যবহারকারীরা অতিরিক্ত কিছু ফিচার ও কাস্টমাইজেশন সুবিধা পাবেন, যা বর্তমানে বিনামূল্যের সংস্করণে নেই। ইনস্টাগ্রাম প্লাসে কী মিলবে? ইনস্টাগ্রাম প্লাস ব্যবহারকারীরা জানতে পারবেন তাদের স্টোরি কতবার পুনরায় দেখা হয়েছে। পাশাপাশি ক্লোজ ফ্রেন্ডসের বাইরে আলাদা কাস্টম অডিয়েন্স তালিকা তৈরি করা যাবে। নির্দিষ্ট কিছু স্টোরিকে অতিরিক্ত রিচ পাওয়ার জন্য প্রমোট করার সুবিধাও থাকতে পারে। এছাড়া স্টোরির সময়সীমা বাড়ানো, পরিচয় গোপন রেখে অন্যের স্টোরি দেখা, ভিউয়ার তালিকায় সার্চ অপশন এবং হাইলাইটসে দ্রুত পোস্ট যোগ করার মতো সুবিধাও যুক্ত হতে পারে। প্রোফাইলের জন্য বিশেষ ফন্ট, কাস্টম অ্যাপ আইকন এবং অতিরিক্ত পিন

টাকা খরচ করতে হবে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে, জানুন কী কী সুবিধা পাবেন

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সাবস্ক্রিপশনভিত্তিক সেবা চালুর পরিকল্পনা করছে মেটা। কোম্পানির নতুন এই উদ্যোগের আওতায় সাধারণ ব্যবহারকারী, কনটেন্ট ক্রিয়েটর এবং ব্যবসায়িক গ্রাহকদের জন্য একাধিক প্রিমিয়াম প্ল্যান আনা হতে পারে।

প্রস্তাবিত প্ল্যানগুলোর মধ্যে রয়েছে ইনস্টাগ্রাম প্লাস, ফেসবুক প্লাস এবং হোয়াটসঅ্যাপ প্লাস। এসব প্ল্যানে মাসিক সাবস্ক্রিপশন ফি দিয়ে ব্যবহারকারীরা অতিরিক্ত কিছু ফিচার ও কাস্টমাইজেশন সুবিধা পাবেন, যা বর্তমানে বিনামূল্যের সংস্করণে নেই।

ইনস্টাগ্রাম প্লাসে কী মিলবে?

ইনস্টাগ্রাম প্লাস ব্যবহারকারীরা জানতে পারবেন তাদের স্টোরি কতবার পুনরায় দেখা হয়েছে। পাশাপাশি ক্লোজ ফ্রেন্ডসের বাইরে আলাদা কাস্টম অডিয়েন্স তালিকা তৈরি করা যাবে। নির্দিষ্ট কিছু স্টোরিকে অতিরিক্ত রিচ পাওয়ার জন্য প্রমোট করার সুবিধাও থাকতে পারে।

এছাড়া স্টোরির সময়সীমা বাড়ানো, পরিচয় গোপন রেখে অন্যের স্টোরি দেখা, ভিউয়ার তালিকায় সার্চ অপশন এবং হাইলাইটসে দ্রুত পোস্ট যোগ করার মতো সুবিধাও যুক্ত হতে পারে। প্রোফাইলের জন্য বিশেষ ফন্ট, কাস্টম অ্যাপ আইকন এবং অতিরিক্ত পিন করা পোস্ট রাখার সুযোগও মিলবে।

ফেসবুক প্লাসের বিশেষ সুবিধা

ফেসবুক প্লাস মূলত কনটেন্ট নির্মাতা ও সক্রিয় ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি করা হচ্ছে। এতে প্রোফাইল কাস্টমাইজেশনের পাশাপাশি অডিয়েন্স বিশ্লেষণ, এনগেজমেন্ট ট্র্যাকিং এবং কনটেন্ট পারফরম্যান্স বোঝার জন্য উন্নত টুল থাকতে পারে।

হোয়াটসঅ্যাপ প্লাসে কী নতুন?

হোয়াটসঅ্যাপ প্লাস ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো থিম ব্যবহার করতে পারবেন। পাশাপাশি কাস্টম রিংটোন, বেশি সংখ্যক চ্যাট পিন করার সুবিধা এবং চ্যাট তালিকা নিজের মতো সাজিয়ে নেওয়ার সুযোগ থাকবে। এছাড়া প্রিমিয়াম স্টিকার, উন্নত ব্যক্তিগতকরণ সুবিধা এবং আরও সমৃদ্ধ মেসেজিং অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

আসছে এআই-ভিত্তিক মেটা ওয়ান

মেটা এআই ব্যবহারকারীদের জন্য আলাদা কিছু সাবস্ক্রিপশন প্ল্যানও পরীক্ষামূলকভাবে চালু করা হতে পারে। মেটা ওয়ান প্লাস ও মেটা ওয়ান প্রিমিয়াম নামে এসব প্ল্যানে উন্নত এআই সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে। প্রিমিয়াম ব্যবহারকারীরা বড় এআই টাস্ক পরিচালনা, উন্নত রিজনিং, ছবি ও ভিডিও তৈরির শক্তিশালী টুল এবং অন্যান্য স্মার্ট ফিচার ব্যবহারের সুযোগ পেতে পারেন।

ক্রিয়েটরদের জন্য আলাদা সুবিধা

মেটা ওয়ান এসেনশিয়াল এবং মেটা ওয়ান অ্যাডভান্সড নামে আরও কিছু প্ল্যানের তথ্য সামনে এসেছে। এসব প্ল্যানে ভেরিফায়েড ব্যাজ, ভুয়া অ্যাকাউন্ট থেকে সুরক্ষা, উন্নত লিংক ম্যানেজমেন্ট, পোস্ট শিডিউলিং, অডিয়েন্স ইনসাইট এবং কনটেন্ট অ্যানালিটিকসের মতো সুবিধা থাকতে পারে। এছাড়া কোনো কনটেন্ট অনুমতি ছাড়া পুনরায় ব্যবহার করা হলে সতর্কবার্তা পাওয়া এবং পাসওয়ার্ড শেয়ার না করেই টিম মেম্বারদের মডারেটর অ্যাকসেস দেওয়ার মতো ফিচারও যুক্ত হতে পারে।

কবে চালু হবে?

প্রতিবেদন অনুযায়ী, নতুন এআই ও প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবাগুলোর পরীক্ষামূলক কার্যক্রম কয়েকটি নির্বাচিত দেশে শুরু হতে পারে। পরবর্তীতে ধাপে ধাপে বিশ্বের অন্যান্য বাজারেও সেগুলো চালু করা হবে। তবে মেটা এখনো বৈশ্বিক উন্মোচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow