টাকা-মোবাইল দেওয়ার প্রলোভনে শিশুকে যৌন নিপীড়ন, বহিরাগত আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) টাকা ও মোবাইল দেওয়ার প্রলোভন দেখিয়ে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক বহিরাগত ভ্যানচালককে আটক করা হয়। পরে তাকে ইবি থানায় সোপর্দ করা হয়। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টিএসসিসির ভেতরের ওয়াশরুমে এ ঘটনা ঘটে। আটক ভ্যানচালকের নাম জীবন মোল্লা। তিনি ঝিনাইদহ জেলার হাটগোপালপুরের শামিম মোল্লার ছেলে। বর্তমানে জীবন তার মাকে নিয়ে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজারের তেল পাম্পের সামনের একটি বাসায় ভাড়া থাকেন। খোঁজ নিয়ে জানা যায়, সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় শিশুটিকে দেখতে পান জীবন মোল্লা। পরে ৫০০ টাকা ও মোবাইল ফোন দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে টিএসসিসির ভেতরের একটি ওয়াশরুমে নিয়ে যান তিনি। সেখানে শিশুটিকে যৌন নিপীড়ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে টিএসসিসি থেকে বের হওয়ার পর ইবি ল্যাব স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তার ধারে একটি দোকানের সামনে শিশুটিকে নিয়ে অভিযুক্তের সঙ্গে অন্য এক ইজিবাইকচালকের কথা-কাটাকাটি হয়। বিষয়টি স্থানীয় বাসিন্দা ও এক শিক্ষার্থীর নজরে এলে তারা শিশুটিকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। উদ্ধারকারীরা জানান, দুপুর ১২টার দ

টাকা-মোবাইল দেওয়ার প্রলোভনে শিশুকে যৌন নিপীড়ন, বহিরাগত আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) টাকা ও মোবাইল দেওয়ার প্রলোভন দেখিয়ে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক বহিরাগত ভ্যানচালককে আটক করা হয়। পরে তাকে ইবি থানায় সোপর্দ করা হয়।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টিএসসিসির ভেতরের ওয়াশরুমে এ ঘটনা ঘটে।

আটক ভ্যানচালকের নাম জীবন মোল্লা। তিনি ঝিনাইদহ জেলার হাটগোপালপুরের শামিম মোল্লার ছেলে। বর্তমানে জীবন তার মাকে নিয়ে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজারের তেল পাম্পের সামনের একটি বাসায় ভাড়া থাকেন।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় শিশুটিকে দেখতে পান জীবন মোল্লা। পরে ৫০০ টাকা ও মোবাইল ফোন দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে টিএসসিসির ভেতরের একটি ওয়াশরুমে নিয়ে যান তিনি। সেখানে শিশুটিকে যৌন নিপীড়ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পরে টিএসসিসি থেকে বের হওয়ার পর ইবি ল্যাব স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তার ধারে একটি দোকানের সামনে শিশুটিকে নিয়ে অভিযুক্তের সঙ্গে অন্য এক ইজিবাইকচালকের কথা-কাটাকাটি হয়। বিষয়টি স্থানীয় বাসিন্দা ও এক শিক্ষার্থীর নজরে এলে তারা শিশুটিকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।

উদ্ধারকারীরা জানান, দুপুর ১২টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত জীবন মোল্লার ভ্যানেই তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

জানা গেছে, ভুক্তভোগীর শিশুর বাবা বাসে বিভিন্ন খাবারসামগ্রী বিক্রি করতেন। সম্প্রতি এক বাস কন্ডাক্টর তাকে বাস থেকে ফেলে দিলে তার একটি হাত ও পা ভেঙে যায়। এরপর ভাঙা হাত-পা নিয়েই সে ভিক্ষার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় আসত।

ভুক্তভোগী শিশুটি জানায়, প্রধান ফটক এলাকায় জীবন মোল্লা তাকে ৫০০ টাকা ও মোবাইল ফোন দেওয়ার কথা বলে টিএসসিসিতে নিয়ে যান। সেখানে তার জামাকাপড় খুলে দেওয়া হয়। এ সময় সে চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি বলে দাবি করে শিশুটি।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘ঘটনার প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর অভিযুক্তকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে রাখা হয়েছে‌। ভুক্তভোগী শিশুর মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তার শারীরিক (ধর্ষণ-সংক্রান্ত) পরীক্ষা এবং শরীরে ডিএনএ আলামত যাচাই করা হবে। এছাড়া ভিকটিমের শিশুটির পরিবারকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে। ভিকটিমের পরিবারকে পাওয়া গেলে তারা বাদী হয়ে মামলা করবেন। অন্যথায়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা রুজু করবে।

ইরফান উল্লাহ/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow