জুলাই শহীদদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়: মীর শাহে আলম

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের পথ উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, ‘জুলাই শহীদদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে পারলেই আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দেওয়া সম্ভব।’ শনিবার (১ আগস্ট) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘জুলাইয়ের শহীদরা কোনো ব্যক্তি বা দলের জন্য জীবন দেননি। তারা আত্মত্যাগ করেছেন একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে। আমরা যদি তাদের আদর্শ ধারণ করে মানবিক, সুশাসনভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে পারি, তবেই তাদের আত্মত্যাগ সার্থক হবে।’ তিনি বলেন, খেলাধুলা তরু

জুলাই শহীদদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়: মীর শাহে আলম

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের পথ উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, ‘জুলাই শহীদদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে পারলেই আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দেওয়া সম্ভব।’

শনিবার (১ আগস্ট) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘জুলাইয়ের শহীদরা কোনো ব্যক্তি বা দলের জন্য জীবন দেননি। তারা আত্মত্যাগ করেছেন একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে। আমরা যদি তাদের আদর্শ ধারণ করে মানবিক, সুশাসনভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে পারি, তবেই তাদের আত্মত্যাগ সার্থক হবে।’

তিনি বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ করে। জুলাই শহীদদের স্মরণে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে তাদের আত্মত্যাগের ইতিহাস জানাবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মোকামতলা উপজেলা একাদশ ও শিবগঞ্জ উপজেলা একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়। খেলা দেখতে মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দুই দলের মধ্যকার ফাইনাল ম্যাচ ২ আগস্ট বিকেল ৫টায় মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

এর আগে শনিবার বিকেলে শিবগঞ্জে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্বও নিতে হবে।

তিনি আরও বলেন, সরকার সবুজায়ন বৃদ্ধি, বনভূমি সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জাতীয় পর্যায়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে।

পরে প্রতিমন্ত্রী বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিবগঞ্জে নবনির্মিত হেলিপ্যাডের উদ্বোধন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow