টাকার বিনিময়ে সরকারি টিকা দেওয়ায় নারীর কারাদণ্ড

নারায়ণগঞ্জে টাকার বিনিময়ে সরকারি ইপিআই টিকা দেওয়ার অপরাধে আফরোজ বেগম নামের এক নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত আদালত এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আফরোজ বেগম নারায়ণগঞ্জের উত্তর চাষাঢ়া এলাকার মৃত আমিনুল হোসেনের মেয়ে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, গোপন সূত্রে খবর পাই, খানপুর এলাকায় এক নারী অর্থের বিনিময়ে সরকারি ইপিআই টিকা দিচ্ছেন। তখন অভিযান চালিয়ে ওই নারীকে হাতেনাতে আটক করা হয়।  তিনি আরও বলেন, তিনি কোনো বৈধ অনুমতি ছাড়াই টিকা প্রদান করছিলেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই দেশের প্রচলিত আইনের আওতায় তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow