টাঙ্গাইল-৩ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আজাদ খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভোটের ফলাফলে এ তথ্য জানান টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক । এ আসনের ১২৩টি ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, খালেদা জিয়ার বহিষ্কৃত উপদেষ্টা এবং সাবেক এমপি ও প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওবায়দুল হক নাসির পেয়েছেন ৮২ হাজার ৭৬৯ ভোট। পরাজিত প্রার্থীর সাথে ভোটের ব্যবধান ২৫ হাজার ১৩২ টি। এনসিপি প্রার্থী সাইফুল্লাহ হায়দার শাপলাকলি প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৫৮৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রেজাউল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭৫ ভোট অপর স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার হাঁস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৭২০ জন। তাদের মধ্যে ২ লাখ ৩৬ হাজার ৬৬০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের শতকরা হার ৬১ দশ

টাঙ্গাইল-৩ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আজাদ খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভোটের ফলাফলে এ তথ্য জানান টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক ।

এ আসনের ১২৩টি ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, খালেদা জিয়ার বহিষ্কৃত উপদেষ্টা এবং সাবেক এমপি ও প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওবায়দুল হক নাসির পেয়েছেন ৮২ হাজার ৭৬৯ ভোট। পরাজিত প্রার্থীর সাথে ভোটের ব্যবধান ২৫ হাজার ১৩২ টি। এনসিপি প্রার্থী সাইফুল্লাহ হায়দার শাপলাকলি প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৫৮৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রেজাউল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭৫ ভোট অপর স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার হাঁস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট।

আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৭২০ জন। তাদের মধ্যে ২ লাখ ৩৬ হাজার ৬৬০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের শতকরা হার ৬১ দশমিক ৮৪ শতাংশ। 

১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে প্রথমবার লুৎফর রহমান খান আজাদ বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হন তিনি। ২০০৮ সালের নবম নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থীর সাথে ধানের শীষ প্রতীকে পরাজিত হন। এছাড়া ২০১৮ সালের একাদশ নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী ছিলেন। 

টাঙ্গাইলের মোট ৮টি আসনের মধ্যে সাতটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়ী হয়েছেন। একমাত্র টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির বহিষ্কৃত নেতা লুৎফর রহমান খান আজাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow