টাঙ্গাইলে থেমে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪
টাঙ্গাইলের সখীপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যাইনি। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সড়কের পাশে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড়ানো ছিল। এসময় একই দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এর চালকসহ চারজন নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আব্দুল্লাহ আল নোমান/এফএ/জেআইএম
টাঙ্গাইলের সখীপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যাইনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সড়কের পাশে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড়ানো ছিল। এসময় একই দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এর চালকসহ চারজন নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আব্দুল্লাহ আল নোমান/এফএ/জেআইএম
What's Your Reaction?