টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

পূর্ব বিরোধের জেরে টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কালাম তালুকদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কালাম তালুকদার ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গোপালপুর উপজেলার গোল পেঁচা এবং ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে গত ২২ এপ্রিল প্রথম দফায় ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। ওই ঘটনারই জের ধরে বৃহস্পতিবার বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুনরায় সংঘর্ষে জড়ায় দুই গ্রামের লোকজন। রণক্ষেত্রে পরিণত হওয়া এলাকাটিতে দফায় দফায় হামলা, ভাঙচুর ও বেশ কয়েকটি বাড়ি-দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে গুরুতর আহত কালাম তালুকদারসহ বেশ কয়েকজনকে দ্রুত উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা কালামকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত অন্যান্যের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছ

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

পূর্ব বিরোধের জেরে টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কালাম তালুকদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত কালাম তালুকদার ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গোপালপুর উপজেলার গোল পেঁচা এবং ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে গত ২২ এপ্রিল প্রথম দফায় ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। ওই ঘটনারই জের ধরে বৃহস্পতিবার বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুনরায় সংঘর্ষে জড়ায় দুই গ্রামের লোকজন। রণক্ষেত্রে পরিণত হওয়া এলাকাটিতে দফায় দফায় হামলা, ভাঙচুর ও বেশ কয়েকটি বাড়ি-দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়।

সংঘর্ষে গুরুতর আহত কালাম তালুকদারসহ বেশ কয়েকজনকে দ্রুত উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা কালামকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত অন্যান্যের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় নিহত কালামের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow