টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে মাটিভর্তি ডাম্প ট্রাক, নিহত ১

টাঙ্গাইলের মির্জাপুরে বসতঘরে মাটিভর্তি ড্রামট্রাক প্রবেশ করে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া একই ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী। শনিবার (২৮ ফেব্রুয়ারী) রাত পৌনে ৩ টার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের পাছ চামারি গ্রামে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ঘরে থাকা নাজিম উদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হন। আহত হন তার স্ত্রী মতিয়ারা (৬০)। স্থানীয় বাসিন্দারা বলেন, মাইকে সেহেরি রান্না করার ঘোষনা হচ্ছিল এমন সময় বিকট শব্দে আমরা আতকে উঠি। ঘর থেকে বের হয়ে দেখি নাজিম চাচার ঘরে মাটি ভর্তি ড্রাম ট্রাক ঢুকে আছে। পরে আমরা সবাই মিলে নাজিম চাচাকে ট্রাকের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করি। ঘটনার পর থেকে বাকরুদ্ধতার স্ত্রী মতিয়ারা। নিহতের কণ্যা মহারাণী বলেন, আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। এভাবে যেন আর কাউকে বাবাহারা না হতে হয়। নিহতের মেয়ের জামাই সিরাজুল ইসলাম বলেন, ড্রাম ট্রাকের মালিক মোকাদ্দস সকালে এসে মিমাংসা করার চেষ্টা করেন। মিমাংসা না হওয়ায় তিনি হুমকি দিয়ে চলে যান। এলাকাবাসির অভিযোগ অপ্রাপ্ত বয়স্ক ও মাদকাসক্ত ড্রাইভার দিয়ে গাড়ি চালানোয় এই ঘটনা ঘটেছে। মাাটির ট্রাক বন্ধের দাবি জানান তারা। ঘটনাস্থল থেকে মির্জাপুর থানার এস

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে মাটিভর্তি ডাম্প ট্রাক, নিহত ১

টাঙ্গাইলের মির্জাপুরে বসতঘরে মাটিভর্তি ড্রামট্রাক প্রবেশ করে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া একই ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী।

শনিবার (২৮ ফেব্রুয়ারী) রাত পৌনে ৩ টার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের পাছ চামারি গ্রামে এই ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই ঘরে থাকা নাজিম উদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হন। আহত হন তার স্ত্রী মতিয়ারা (৬০)।

স্থানীয় বাসিন্দারা বলেন, মাইকে সেহেরি রান্না করার ঘোষনা হচ্ছিল এমন সময় বিকট শব্দে আমরা আতকে উঠি। ঘর থেকে বের হয়ে দেখি নাজিম চাচার ঘরে মাটি ভর্তি ড্রাম ট্রাক ঢুকে আছে। পরে আমরা সবাই মিলে নাজিম চাচাকে ট্রাকের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করি। ঘটনার পর থেকে বাকরুদ্ধতার স্ত্রী মতিয়ারা।

নিহতের কণ্যা মহারাণী বলেন, আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। এভাবে যেন আর কাউকে বাবাহারা না হতে হয়।

নিহতের মেয়ের জামাই সিরাজুল ইসলাম বলেন, ড্রাম ট্রাকের মালিক মোকাদ্দস সকালে এসে মিমাংসা করার চেষ্টা করেন। মিমাংসা না হওয়ায় তিনি হুমকি দিয়ে চলে যান।

এলাকাবাসির অভিযোগ অপ্রাপ্ত বয়স্ক ও মাদকাসক্ত ড্রাইভার দিয়ে গাড়ি চালানোয় এই ঘটনা ঘটেছে। মাাটির ট্রাক বন্ধের দাবি জানান তারা।

ঘটনাস্থল থেকে মির্জাপুর থানার এস আই রাহাতুজ্জামান আকন্দ বলেন, রাতে সংবাদ পেয়ে ট্রাক জব্দ করেছি। চালক পলাতক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow