টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

টাঙ্গাইলের ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে কমল সরকার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত কমল সরকার উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া এলাকার খানুরবাড়ি গ্রামের মৃত রাধিকা সরকারের ছেলে। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ভূঞাপুর থানা পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট সকালে ভুক্তভোগী ওই তরুণী বাড়িতে একা ছিলেন। এই সুযোগে প্রতিবেশী কমল সরকার তাদের বাড়িতে প্রবেশ করে এবং তরুণীকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। ওই সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিবেশী হওয়ার সুবাদে কমল সরকারের সঙ্গে তাদের পারিবারিক যোগাযোগ ছিল। এই পরিচয়ের সুযোগ নিয়ে সে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর স্থানীয়ভাবে ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর পরিবারের পক্ষ থেকে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ সেটিকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে। মামলার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত কমল সরকারকে গ্রেপ্তার করা

টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

টাঙ্গাইলের ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে কমল সরকার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত কমল সরকার উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া এলাকার খানুরবাড়ি গ্রামের মৃত রাধিকা সরকারের ছেলে।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ভূঞাপুর থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট সকালে ভুক্তভোগী ওই তরুণী বাড়িতে একা ছিলেন। এই সুযোগে প্রতিবেশী কমল সরকার তাদের বাড়িতে প্রবেশ করে এবং তরুণীকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। ওই সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিবেশী হওয়ার সুবাদে কমল সরকারের সঙ্গে তাদের পারিবারিক যোগাযোগ ছিল। এই পরিচয়ের সুযোগ নিয়ে সে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর স্থানীয়ভাবে ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর পরিবারের পক্ষ থেকে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ সেটিকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে। মামলার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত কমল সরকারকে গ্রেপ্তার করা হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow