টাঙ্গাইলের হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার
টাঙ্গাইলের ঘাটাইল থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. রাব্বিকে চট্টগ্রাম নগরের বন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৯ মে) দুপুরে বন্দর থানাধীন সেবা হেলথ কেয়ার সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেয় র্যাব-৭ ও র্যাব-১। গ্রেফতার রাব্বির (২৭) বাড়ি ঘাটাইল উপজেলার সাইটশৈলা এলাকায়। তার বাবার নাম ফরিদ। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতার আসামি বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এমআরএএইচ/বিএ
টাঙ্গাইলের ঘাটাইল থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. রাব্বিকে চট্টগ্রাম নগরের বন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৯ মে) দুপুরে বন্দর থানাধীন সেবা হেলথ কেয়ার সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেয় র্যাব-৭ ও র্যাব-১।
গ্রেফতার রাব্বির (২৭) বাড়ি ঘাটাইল উপজেলার সাইটশৈলা এলাকায়। তার বাবার নাম ফরিদ।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতার আসামি বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/বিএ
What's Your Reaction?