টাটার নতুন বৈদ্যুতিক গাড়ি, যেসব ফিচার থাকছে

টাটা তাদের সবচেয়ে ছোট ইলেকট্রিক এসইউভি পাঞ্চ ইভি-এর আপডেটেড ভার্সন লঞ্চ করলো। এই আপডেটের মাধ্যমে টাটা পাঞ্চ ইভি-এ নতুন ডিজাইন, বড় ব্যাটারি অপশন, উন্নত রেঞ্জ এবং আরও বেশি ফিচার যুক্ত করেছে। নতুন গাড়িতে সামনের দিকে নতুন বাম্পার এবং ক্লিন ডিজাইন দেওয়া হয়েছে। আগের কালো ট্রিম সরিয়ে আরও আধুনিক লুক দেওয়া হয়েছে। Y-শেপের এলইডি ডিআরএল এবং সামনের চার্জিং ফ্ল্যাপ আগের মতোই রয়েছে। গাড়ির পাশে নতুন ১৬-ইঞ্চি অ্যারো-অপ্টিমাইজড অ্যালয় হুইল দেওয়া হয়েছে। গাড়ির পেছনে নতুন কানেক্টেড এলইডি টেলল্যাম্প দেওয়া হয়েছে। গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৯৫ মিমি এবং ৪৫০ মিমি পানি পার হওয়ার ক্ষমতা রয়েছে। গাড়ির ভেতরে ডুয়াল-টোন ড্যাশবোর্ড এবং নতুন ট্রিম দেওয়া হয়েছে। টপ ভ্যারিয়েন্টে ১০.২৫-ইঞ্চি টাচস্ক্রিন এবং ১০.২৫-ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে রয়েছে। এছাড়া ওয়্যারলেস চার্জিং, ভেন্টিলেটেড সিট, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং কানেক্টেড কার প্রযুক্তির মতো আধুনিক ফিচার দেওয়া হয়েছে। টাটা অ্যাপের মাধ্যমে চার্জিং স্টেশন খোঁজা, পেমেন্ট এবং গাড়ির তথ্য জানা যাবে। নতুন পাঞ্চ ইভি-এ ৪০কিলোওয়াট আওয়ার ব্যাটারি অপশন যুক্ত

টাটার নতুন বৈদ্যুতিক গাড়ি, যেসব ফিচার থাকছে

টাটা তাদের সবচেয়ে ছোট ইলেকট্রিক এসইউভি পাঞ্চ ইভি-এর আপডেটেড ভার্সন লঞ্চ করলো। এই আপডেটের মাধ্যমে টাটা পাঞ্চ ইভি-এ নতুন ডিজাইন, বড় ব্যাটারি অপশন, উন্নত রেঞ্জ এবং আরও বেশি ফিচার যুক্ত করেছে।

নতুন গাড়িতে সামনের দিকে নতুন বাম্পার এবং ক্লিন ডিজাইন দেওয়া হয়েছে। আগের কালো ট্রিম সরিয়ে আরও আধুনিক লুক দেওয়া হয়েছে। Y-শেপের এলইডি ডিআরএল এবং সামনের চার্জিং ফ্ল্যাপ আগের মতোই রয়েছে। গাড়ির পাশে নতুন ১৬-ইঞ্চি অ্যারো-অপ্টিমাইজড অ্যালয় হুইল দেওয়া হয়েছে।

গাড়ির পেছনে নতুন কানেক্টেড এলইডি টেলল্যাম্প দেওয়া হয়েছে। গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৯৫ মিমি এবং ৪৫০ মিমি পানি পার হওয়ার ক্ষমতা রয়েছে। গাড়ির ভেতরে ডুয়াল-টোন ড্যাশবোর্ড এবং নতুন ট্রিম দেওয়া হয়েছে। টপ ভ্যারিয়েন্টে ১০.২৫-ইঞ্চি টাচস্ক্রিন এবং ১০.২৫-ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে রয়েছে।

এছাড়া ওয়্যারলেস চার্জিং, ভেন্টিলেটেড সিট, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং কানেক্টেড কার প্রযুক্তির মতো আধুনিক ফিচার দেওয়া হয়েছে। টাটা অ্যাপের মাধ্যমে চার্জিং স্টেশন খোঁজা, পেমেন্ট এবং গাড়ির তথ্য জানা যাবে।

নতুন পাঞ্চ ইভি-এ ৪০কিলোওয়াট আওয়ার ব্যাটারি অপশন যুক্ত হয়েছে। এই ব্যাটারি এক চার্জে প্রায় ৪৬৮ কিমি এবং বাস্তবে প্রায় ৩৫৫ কিলোমিটার চলতে পারে। এছাড়া ৩০কিলোওয়াট আওয়ার ব্যাটারি অপশনও রয়েছে, যার রেঞ্জ ৩৬৫ কিলোমিটার। ৬৫কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জার ব্যবহার করলে ব্যাটারি ২০ শতাংশ থেকে ৮০ শতাংশ চার্জ হতে মাত্র ২৬ মিনিট সময় লাগে। মাত্র ১৫ মিনিট চার্জে প্রায় ১৩৫ কিলোওয়াট চলতে পারবে এটি।

নতুন তিনটি রঙের অপশনও যুক্ত হয়েছে। টাটা প্রথমবার পাঞ্চ ইভি-তে ব্যাটারি অ্যাস এ সার্ভিস অপশনও এনেছে। এই মডেলে গাড়ির প্রাথমিক দাম ভারতীয় বাজারে ৬ লাখ ৪৯ হাজার রুপি।

আরও পড়ুন
কতদিন পর পর গাড়ি পরিষ্কার করানো ভালো
টেসলা সাইবারট্রাক কেন আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow