টানা অপরাজিত থাকার বিশ্বরেকর্ড গড়লো স্পেন

২০২৬ বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে শুধু শিরোপাই জেতেনি স্পেন, গড়েছে ফুটবল ইতিহাসের এক অনন্য রেকর্ডও। ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার নজির স্থাপন করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। এই কীর্তির মাধ্যমে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার কোনো দলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ অপরাজিত থাকার রেকর্ড এখন স্পেনের দখলে। বিশ্বকাপ, ইউরো বাছাই, নেশনস লিগ এবং অন্যান্য প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৮ ম্যাচে হার এড়িয়ে স্পেন দেখিয়েছে অসাধারণ ধারাবাহিকতা। এই সময়ে দলটি শক্তিশালী সব প্রতিপক্ষকে হারিয়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। সবশেষ স্পেন হেরেছিল ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার সঙ্গে। এরপর লা রোজারা ২৮ জয় এবং ১০টি ড্র করেছে। বিশ্বকাপ শিরোপার সঙ্গে এই ঐতিহাসিক রেকর্ড যোগ হওয়ায় ২০২৬ সাল স্প্যানিশ ফুটবলের জন্য স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকল। লামিনে ইয়ামালদের নেতৃত্বে নতুন প্রজন্মের এই স্পেন দল ইতোমধ্যেই নিজেদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে ফেলেছে। আরআর

টানা অপরাজিত থাকার বিশ্বরেকর্ড গড়লো স্পেন

২০২৬ বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে শুধু শিরোপাই জেতেনি স্পেন, গড়েছে ফুটবল ইতিহাসের এক অনন্য রেকর্ডও। ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার নজির স্থাপন করেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

এই কীর্তির মাধ্যমে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার কোনো দলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ অপরাজিত থাকার রেকর্ড এখন স্পেনের দখলে।

বিশ্বকাপ, ইউরো বাছাই, নেশনস লিগ এবং অন্যান্য প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৮ ম্যাচে হার এড়িয়ে স্পেন দেখিয়েছে অসাধারণ ধারাবাহিকতা। এই সময়ে দলটি শক্তিশালী সব প্রতিপক্ষকে হারিয়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে।

সবশেষ স্পেন হেরেছিল ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার সঙ্গে। এরপর লা রোজারা ২৮ জয় এবং ১০টি ড্র করেছে।

বিশ্বকাপ শিরোপার সঙ্গে এই ঐতিহাসিক রেকর্ড যোগ হওয়ায় ২০২৬ সাল স্প্যানিশ ফুটবলের জন্য স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকল। লামিনে ইয়ামালদের নেতৃত্বে নতুন প্রজন্মের এই স্পেন দল ইতোমধ্যেই নিজেদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে ফেলেছে।

আরআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow