টানা দুই বলে দুই উইকেট, শতরানের জুটিও ভাঙলেন তাসকিন

৮১ রানে ৬ উইকেট হারানোর পর ঘুরে দাড়িয়েছিল অস্ট্রেলিয়া, এগোচ্ছিল্ল চ্যালেঞ্জিং পুজির দিকে। শতরানের জুটি গড়েছেন মার্নাস লাবুশানে ও জাভিয়ের বার্টলেট। দুজনেই করেছেন ফিফটি। তবে এরপর তাসকিন আহমেদ টানা দুই বলে দুই উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সব প্রতিরোধ ভেঙে দিয়েছেন। ৪১ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৮৪ রান। ৪১তম ওভারে আক্রমণে ফিরেই ওভারের দ্বিতীয় বলে ফিফটি করা বার্টলেটের উইকেট উপড়ে ফেলেন তাসকিন। ফেরার আগে তিনি করেন ৪৮ বলে ৫২ রান। পরের বলেই অ্যাডাম জাম্পাকে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরী করেন তাসকিন। এর আগে এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। ইনিংসের তৃতীয় বলে তাসকিনের ভেতরে ঢোকা ডেলিভারি ছেড়ে দিয়ে বোল্ড হন ম্যাথু শর্ট। পরের ওভারে মোস্তাফিজ দেন জোড়া ধাক্কা। একে একে তুলে নেন কুপার কোলোনি এবং ম্যাট রেনশোর উইকেট। দুইটি উইকেটেই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক লিটন কুমার দাস। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম রান যোগ হয় অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে, সেটাও আসে নো বল থেকে। ২৫ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া। মোস্তাফিজের করা অফ স্টাম্পের বাইরে শর্টপিচ ডেলিভারি স

টানা দুই বলে দুই উইকেট, শতরানের জুটিও ভাঙলেন তাসকিন

৮১ রানে ৬ উইকেট হারানোর পর ঘুরে দাড়িয়েছিল অস্ট্রেলিয়া, এগোচ্ছিল্ল চ্যালেঞ্জিং পুজির দিকে। শতরানের জুটি গড়েছেন মার্নাস লাবুশানে ও জাভিয়ের বার্টলেট। দুজনেই করেছেন ফিফটি। তবে এরপর তাসকিন আহমেদ টানা দুই বলে দুই উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সব প্রতিরোধ ভেঙে দিয়েছেন। ৪১ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৮৪ রান।

৪১তম ওভারে আক্রমণে ফিরেই ওভারের দ্বিতীয় বলে ফিফটি করা বার্টলেটের উইকেট উপড়ে ফেলেন তাসকিন। ফেরার আগে তিনি করেন ৪৮ বলে ৫২ রান। পরের বলেই অ্যাডাম জাম্পাকে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরী করেন তাসকিন।

এর আগে এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। ইনিংসের তৃতীয় বলে তাসকিনের ভেতরে ঢোকা ডেলিভারি ছেড়ে দিয়ে বোল্ড হন ম্যাথু শর্ট। পরের ওভারে মোস্তাফিজ দেন জোড়া ধাক্কা। একে একে তুলে নেন কুপার কোলোনি এবং ম্যাট রেনশোর উইকেট। দুইটি উইকেটেই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক লিটন কুমার দাস। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম রান যোগ হয় অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে, সেটাও আসে নো বল থেকে।

২৫ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া। মোস্তাফিজের করা অফ স্টাম্পের বাইরে শর্টপিচ ডেলিভারি স্কয়ার কাট করতে গিয়েছিলেন অ্যালেক্স ক্যারি। সেটা চলে যায় ফিল্ডার নাজমুল হোসেন শান্তর হাতে। ফেরার আগে ১৭ বলে ১ চারে ১৩ রান করেন ক্যারি। এরপর ৭৫ থেকে ৮১, ৬ রানের ব্যবধানে ২ উইকেট তুলে নেন তানভীর ইসলাম।

এসকেডি/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow